কলকাতা : রাজ্যের ভোটের আবহে শীর্ষ আমলাদের রদবদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সরকারি আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসি-দের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে […]
Author Archives: News Desk
ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. দলাই লামার ভারতে আশ্রয় গ্রহণ (১৯৫৯) – ভারত ১৯৫৯ সালের এই দিনে তিব্বতিদের ধর্মগুরু ১৪শ দলাই লামা তিব্বত থেকে পালিয়ে এসে ভারতের সীমান্তে পৌঁছান। চীনের দমনপীড়নের মুখে পড়ে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতি নির্বাসিত সরকার গঠন করেন। এটি ভারত-চীন সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক ঘটনা। […]
সাধারণ তথ্য ইংরেজি তারিখ: ৩১ মার্চ, ২০২৬ (মঙ্গলবার) বাংলা তারিখ: ১৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ পঞ্জিকা বিবরণ (দৈনিক নির্ঘণ্ট) এই দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এদিন জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীর জয়ন্তী পালিত হবে। তিথি: শুক্লা ত্রয়োদশী (সকাল ০৩:১০ পর্যন্ত), এরপর শুক্লা চতুর্দশী আরম্ভ। পক্ষ: শুক্ল পক্ষ। নক্ষত্র: পূর্বফাল্গুনী (সকাল ০৮:২৮ পর্যন্ত), এরপর উত্তরফাল্গুনী নক্ষত্র। যোগ: […]
মেষ রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ দৌড়ঝাঁপের হবে। সকাল থেকেই কাজের গতি থাকবে। একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি সামনে আসবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। শুরুতে কিছুটা চাপ মনে হলেও আপনি তা সামলে নেবেন। ঊর্ধ্বতনরা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, হঠাৎ খরচ বাড়তে পারে। পারিবারিক তর্কে জড়ানো এড়িয়ে চলুন […]
নয়াদিল্লি : নয়াদিল্লিতে বড়সড় জঙ্গি হামলার সম্ভাবনা রুখে দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত কুখ্যাত জঙ্গি শাব্বির আহমেদ লোনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রবিবার গভীর রাতে গাজীপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। গোটা জঙ্গি মডিউলের ‘হ্যান্ডলার’ হিসেবে কাজ করছিল সে বলেই তদন্তে উঠে এসেছে। স্পেশাল সেলের ডেপুটি কমিশনার প্রবীণ ত্রিপাঠীর তত্ত্বাবধানে […]
কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে রদবদলের ধারাবাহিকতা বজায় রেখে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে কর্মরত সুব্রত পালকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো […]
■ ভোটের আগেই প্রচারে জোর বরানগরে ৩ নম্বর ওয়ার্ডে কলকাতা : নির্বাচনের এখনও কিছুটা সময় বাকি থাকলেও প্রচারে কোনও খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। বরানগরের ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন ও পোস্টার লাগানোর কাজে জোর দিলেন পুরপিতা সুধাংশু আয়ন। তাঁর উদ্যোগেই এদিন ওয়ার্ডজুড়ে সংগঠিত হয় দেওয়াল লিখন কর্মসূচি। সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে […]
■ সায়ন্তিকার জন্য মন্দিরে পুজো দিয়ে শুরু প্রচার রামকৃষ্ণের কলকাতা : গণতন্ত্রের উৎসব নির্বাচনকে সামনে রেখে বড়ানগরে জোরকদমে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এলাকাজুড়ে প্রচারে ঝড় তুললেন দলের বর্ষীয়ান নেতা তথা পুরপিতা ও পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পাল। এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে সায়ন্তিকাকে নিয়ে প্রচার শুরু করেন পুরপিতা […]
◆ ইতিহাস গড়ে প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কুমোরটুলি কলকাতা : চলতি ২০২৫-২৬ মরশুমে নজির গড়ল কুমোরটুলি ইনস্টিটিউট। কলকাতা ক্লাব ক্রিকেটের প্রথম ডিভিশনের তিনটি ফরম্যাট—লিগ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—সবকটিতেই সিএবি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জায়গা করে নিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এই ১৪০ বছরের প্রাচীন ক্লাব। শনিবার জোড়া জয়ে আত্মবিশ্বাস বাড়ায় কুমোরটুলি। অম্বর রায় সাব-জুনিয়র কলকাতা ফার্স্ট ডিভিশন ওয়ানডে ম্যাচে […]










