Author Archives: Mousumi Sarkar

মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সারা বছরই আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্ডারের

এখন থেকে স্বাস্থ্যসাথীর মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যও সারা বছর আবেদন গ্রহণ ও নাম নথিভুক্তির কাজ চলবে। ২৫ বছর বয়স হলেই রাজ্যের যে কোনও মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম তোলার জন্য এতদিন দুয়ারে সরকার কর্মসূচির জন্য মহিলাদের অপেক্ষা করতে হতো। […]

গ্র্যামির মঞ্চে মনোনীত প্রধানমন্ত্রীর গান

এবার গ্র্যামির মঞ্চ মাতাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! শুনতে একটু অবাক লাগছে কি? অবাক হবেন না। সত্যিই গ্র্যামি পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মিলেটের উপকারিতা নিয়ে প্রচারমূলক গানের জন্য মনোনিত হয়েছেন তিনি। ২০২৩ সালকে মিলেট-বর্ষ হিসাবে আগেই ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ। এই বিশ্ব ক্ষুধার বাজারে তাঁর জন্য একটি প্রচারমূলক গানের নেপথ্যের কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। […]

দিল্লির দূষণে উদ্বেগ, মুম্বইতে শুধু দু’ঘণ্টা বাজি পোড়ানোর নির্দেশ হাইকোর্টের

দিল্লির দূষণের কথা মাথায় রেখে এবার মুম্বইকেও বাজি পোড়ানোর উপর বিশেষ নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। মুম্বইতে উৎসবের মরশুমে বাজি পোড়ানোর সময়সীমা আরও কমিয়ে দিল আদালত। আদালত জানিয়েছে, শুধু দু’ঘণ্টা মুম্বইতে বাজি পোড়াতে পারবেন মানুষ। তার বেশি নয়। দিল্লিতে গত কয়েক দিন ধরে মাত্রাতিরিক্ত দূষণ দেখা গিয়েছে। রাজধানীর বাতাসের গুণগত মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। ধোঁয়ায় […]

৭০ হাজার মহিলাকে ভাতা , লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক অভিষেকের

ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় ৭০ হাজার বয়স্ক মহিলা ভাতার জন্য আবেদন করেছেন। সরকার নয়, তৃণমূল কংগ্রেস চাঁদা তুলে ৭০ হাজার মানুষকে সাহায্য করবে। লোকসভা ভোটের আগে মাস্টারßেT্রাক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভার ফলতার ফতেপুর হাইßুñলে বিজয়া সম্মেলনী ও বস্ত্রবিতরণের আয়োজন করেছিল তৃণমূল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ঘোষণা করলেন সাংসদ অভিষেক। মঞ্চ থেকে […]

হেজবোল্লার হাতে খুন ইজরায়েলি অফিসার

হেজবোল্লার হামলায় মৃত্যু হল ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিকের। তেল আভিভের দৈনিক সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ সূত্রে খবর, রবিবার রাতে লেবানন সীমান্তে ইজরায়েলি সেনার সঙ্গে তীব্র লড়াই হয় হেজবোল্লা গোষ্ঠীর। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে হামলায় মৃত্যু হয় এক ইজরায়েলি সেনা আধিকারিকের। সোমবার এই ঘটনার কথা বিবৃতি দিয়ে জানায় ইহুদি দেশটির সেনা। এই হামলার দায় স্বীকার করেছে […]

নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্নর জামিন দিল সুপ্রিম কোর্ট

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রসন্ন রায়। তাঁকে মিডলম্যান হিসেবে গ্রেপ্তার করেছিল সিবিআই। জামিনের জন্য এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রসন্ন। শুক্রবার ছিল শুনানি। এ দিন আদালতে তাঁর হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার প্রক্রিয়ায় এই প্রসন্নেরও ভূমিকা ছিল বলে জানা গিয়েছিল সিবিআই […]

দীপাবলির আগে রাজধানীতে আশীর্বাদের অকাল বৃষ্টি

শুক্রবার সাতসকালে আশীর্বাদের বৃষ্টিতে ভিজল রাজধানী। আর এই বৃষ্টিতে সামান্য উন্নতি হল আবহাওয়ার। দূষণের  আঁধারে ডুবে থাকা দিল্লিবাসীর জন্য দীপাবলির আগে এটাই বিরাট স্বস্তির খবর। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার দিনভর আরও বৃষ্টি হবে। যার ফলে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। যা দিল্লিবাসীর জন্য বড়সড় স্বস্তির খবর। দিওয়ালির আগে আবহাওয়া খানিকটা পরিষ্কার হলে, নিশ্চিন্তে আলোর উৎসবে […]

‘কংগ্রেস এলে ধ্বংস আসবে’, মধ্যপ্রদেশে সতর্কবার্তা মোদির

বৃহস্পতিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, কংগ্রেস যদি ভোটে জিতে সরকার গড়ে তাহলে রাজ্যবাসী তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। মানুষের উন্নতি করবে না কংগ্রেস সরকার। চলতি মাসেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সেরাজ্যে ভোটের প্রচারে গিয়েছিলেন মোদি। সেখানে তিনি বলেন, কংগ্রেস এলে ধ্বংস আসবে। যারা এতদিন ধরে রাজ্য চালিয়েছে […]

এথিক্স কমিটির রিপোর্টের খসড়া ‘ফাঁস’ কীভাবে?  স্পিকারকে অভিযোগপত্র মহুয়ার

বৃহস্পতিবার ফের স্পিকারকে চিঠি লিখলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এথিক্স কমিটির গোপন রিপোর্টের খসড়া ফাঁস হয়ে তা-ও আবার একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের হাতে গেল কী করে? এমনই সব প্রশ্ন তুললেন তিনি। এমন ঘটনাকে বিশেষ অধিকার লঙ্ঘনের সামিল বলে দাবি করলেন মহুয়াকে। লোকসভার শীতকালীন অধিবেশনে এথিক্স কমিটির এই খসড়া রিপোর্ট স্পিকারের কাছে জমা দেওয়া হবে। তার […]

সকাল থেকেই বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, দূষণমাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে

বৃহস্পতিবার ভোর থেকে দিল্লির বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর পরিমাণ ৪৫০-এর ঘরে গিয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে রাজধানী। দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় দূষণমাত্রা ‘মারাত্মক’ পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসকদের অনুমান, দূষণের ফলে দিল্লির অবস্থা এমন যে, শিশু থেকে শুরু করে বয়স্ক লোকেদের এর ফলে শ্বাসকষ্টজনিত নানা রকম রোগের উপসর্গ দেখা […]