৩ মে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হওযার পর থেকে ছয় মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে না। সেনা ও পুলিশের হস্তক্ষেপে হিংসার ঘটনা অনেকটা কমলেও, এখনও বিক্ষিপ্তভাবে নাশকতামূলক হামলা চলছে। এদিন ফের উত্তেজনা ছড়াল মণিপুরে। বৃহস্পতিবার রাজ্যের টেংনোপাল জেলায় অজ্ঞাতপরিচয় যোদ্ধাদের হামলার মুখে পড়ল অসম রাইফেলস-এর একটি টহলদার দল। […]
Author Archives: Mousumi Sarkar
আগামী ১৭ নভেম্বর অর্থাৎ আগামীকাল নবান্নে ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে নবান্নের সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী নিজেই। এর আগে গত ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব নিয়ে কোনও কথাই হয়নি সেখানে। […]
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগের ম্যাচে শতরান করতেই শচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। এরপর ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করার সুবাদে শচিনকে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন কোহলি। সেমিফাইনালে ভারতের ইনিংস শেষ হওয়ার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন বিরাট কোহলি। জানালেন শচিন তেন্ডুলকরের সামনে তাঁরই বিশ্বরেকর্ড ভাঙার অনুভূতি। শুধুই কি শচিন? […]
১২ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে ভারত। বিরাট কোহলি, শ্রেয়স আয়ারের শতরান এবং মহম্মদ শামির সাত উইকেটে ভর করে নিউ জিল্যান্ডকে হারাল ভারত। রবিবার ফাইনাল আমদাবাদে। রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত। টানটান উত্তেজনা। সমানে-সমানে লড়াই। সব পেরিয়ে অবশেষে স্বস্তি। ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। ১২ বছর আগে যে মাঠে ট্রফি জিতেছিল ভারত, সেখানেই ফাইনালের টিকিট নিশ্চিত […]
বিধানসভা ভোটের প্রচারের মধ্যেই বুধবার ঝাড়খণ্ডে বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাটু গ্রামে যান মোদি। বুধবার বিরসা মুন্ডার জন্মদিন। আর এদিনই ঝাড়খণ্ডের উলিহাটু গ্রামে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। পাশাপাশি জনজাতি নেতার জন্মবার্ষিকীতে ঝাড়খণ্ড থেকেই ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’-র সূচনাও করেন প্রধানমন্ত্রী। পিছিয়ে পড়াদের জন্য ২৪ হাজার […]
প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরেই ক্যানসার-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই […]
ভূমিকম্পে কাঁপল এবার লাদাখ। মঙ্গলবার দুপুরে ৪.৪ মাত্রার কম্পন অনুভূত হয় কার্গিল। কার্গিল সেক্টরের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। অন্যদিকে, বড়সড় কম্পন হয়েছে শ্রীলঙ্কাতেও। ৬.২ রিখটার স্কেলে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর একটা নাগাদ ভূমিকম্প হয়েছে লাদাখে। কার্গিল থেকে ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পনের উৎসস্থল। […]
৯৪ বছর বয়সে প্রয়াত হলেন ওবেরয় গোষ্ঠীর চেয়ারম্যান শিল্পপতি পৃথ্বী রাজ সিং ওবেরয়। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান শিল্পপতির প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৮ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত করা হয় পৃথ্বী রাজ সিং ওবেরয়কে। Saddened by the demise of Padma Vibhushan PRS Oberoi, […]
সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ করেছে বাংলার শাসকদল। তাতে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়েছে সাংসদ মহুয়াকে। মহুয়াকে নিয়ে বিতর্ক যতই দানা বাঁধুক না কেন, দলের যে তাঁর প্রতিই পূর্ণ আস্থা রয়েছে তা এই একটি সিদ্ধান্তেই স্পষ্ট। দলের সিদ্ধান্ত জানার পর মহুয়া এক্স হ্যান্ডলে দলকে ধন্যবাদ জানিয়েছেন। সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ নিয়ে […]
সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই রাজধানীতে পুড়ল দেদার বাজি। যার ফলস্বরূপ দীপাবলির পরের দিনই ফের দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। ধোঁয়াশায় ঢেকেছে গোটা শহর। সোমবার সকাল থেকেই রাজধানীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বাতাসের মান খারাপ বলেই জানা গিয়েছে। সকাল সাড়ে ছটা নাগাদ দিল্লির বাতাসের মান ৫০০র গণ্ডি পেরিয়ে গিয়েছে বলে একটি বেসরকারি সংস্থার দাবি। তাদের মতে, […]










