Author Archives: Mousumi Sarkar

শ্রীলঙ্কায় প্রবল ওষুধ সংকট, প্রতিবাদে রাজপথে চিকিৎসকরা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি শ্রীলঙ্কায় (Sri Lanka) এবার ওষুধের ঘাটতিও চরম আকার ধারণ করেছ। সংকটে জনজীবন। অসহায় হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। প্রাতিবাদে রাজপথে চিকিৎসকরা। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের মতো জীবন রক্ষাকারী পণ্য আমদানি করতে পারছে না দেশটি। সবচেয়ে বেশি রুগ্ন হয়ে পড়েছে লঙ্কার স্বাস্থ্য খাত। প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে গিয়েছে সেখানে। কলম্বোর লেডি রিজওয়ে […]

২০৪৭ সালের মধ্যে দেশকে বিশ্বের এক নম্বর দেশ করার লক্ষ্য নিয়েছেন মোদি: অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে দেশকে বিশ্বের এক নম্বর করার লক্ষ্য নির্ধারণ করেছেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার বিহারের আরা জেলার জগদীশপুরের দুলাউরা ময়দানে বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসব উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানিয়ে বলেন, ‘বাবু বীর কুয়ার সিং ছিলেন দেশপ্রেম, বীরত্ব এবং সামাজিক সম্প্রীতির অনন্য প্রতীক।’ তিনি ঘোষণা করেন […]

ফের প্রয়াগরাজে রহস্যমৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার। গত শনিবারই প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন মেয়ের রহস্যমৃত্যুর খবর মেলে। এবার প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর খবর মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। ঠিক তার সাতদিন  পরই খেবরাজপুরে আবার একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে সন্দেহ […]

অবশেষে হার মানলেন দীর্ঘতম সময় ধরে সংক্রমিত ব্রিটেনের করোনা রোগী

কোভিডে ভুগেছেন প্রায় ১৮ মাস। শেষ পর্যন্ত হার মানলেন ব্রিটেনের সেই রোগী। অতিমারির সূচনা থেকে এ যাবত এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনও রোগীর নেই বলেই খবর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই রোগীর সম্বন্ধে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ওই রোগী করোনা ভাইরাসের আলফা, গামা, ওমিক্রন-সহ ১০টি মিউটেশনের […]

ফের দিল্লির রোহিনী কোর্টে শুটআউট, জখম আইনজীবী-সহ ২

ফের দিল্লির (Delhi) রোহিনী আদালতে চলল গুলি। শুক্রবার আদালতের কাজ শুরু হওয়ার ঠিক পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক আইনজীবী-সহ ২জনের জখম হওয়ার খবর মিলেছে। তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই নিরাপত্তারক্ষী (Security) ইচ্ছে করেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত তাঁর বন্দুক থেকে গুলি চলে, তা তদন্ত করে দেখছে […]

ভারতের রাজসিক অভ্যর্থনায় অভিভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ধন্যবাদ জানালেন ‘খাস দোস্ত’ মোদিকে

ভারত সফরের দ্বিতীয় দিনে যৌথ সাংবাদিক বৈঠকে মোদিকে (Narendra Modi) ‘খাস দোস্ত’ (বিশেষ বন্ধু) (Special Friend) বলে সম্বোধন করেন বরিস। বৃহস্পতিবার ভারত সফরের প্রথম দিনে এ দেশে পা রেখেছেন তিনি।  গুজরাতে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন নৃত্যশিল্পীরা। মোদির দেশের অতিথি হয়ে নিজের মুগ্ধতা জাহির করেছেন বরিস। এই রাজসিক অভ্যর্থনার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, […]

অসম পুলিশের হাতে গ্রেপ্তার জিগনেশ মেভানি

বুধবার গভীর রাতে গুজরাতের ভাদগমের নির্দল বিধায়ক জিগনেশ মেভানিকে (Jignesh Mevani) গ্রেপ্তার করল অসম পুলিশ। বৃহস্পতিবার সকালে আমদাবাদ থেকে তাঁকে অসমে নিয়ে যাওয়া হয়। অসমের কোকরাঝাড়ের বিজেপি নেতা অরূপ কুমার দে-র অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর অভিযোগ আনেন অরূপ। বুধবার রাত ১১টা ৩০ মিনিট […]

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহত অন্তত ১৬, আহত বহু

রমজানের প্রার্থনার মাঝেই সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফে আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। আহত প্রায় ৫০। বৃহস্পতিবার দুপুরে শিতে মসজিদ বিস্ফোরণে (Blast) হামলা চলে। যদিও শাসকদলের তরফে স্থানীয় তালিবান নেতা মহম্মদ আসিফ ওয়াজেরির দাবি, অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এই হামলায়। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। এ […]

যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর কমান্ডার ইউসুফ

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার (Laskar-E-Taiba)কমান্ডার মহম্মদ ইউসুফ দার ওরফে কান্ত্রু। বৃহস্পতিবার সকালে বারামুলায় নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর অভিযান চালায়। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘বদগাম জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা এলাকায় ওই গ্রামে প্রায় এক ঘণ্টা গুলির লড়াই চলে। ইউসুফের সঙ্গেই গুলিতে […]

গুজরাতের দাহোদ মেক ইন ইন্ডিয়ার বড় কেন্দ্র হতে চলেছে, একাধিক প্রকল্পের সূচনার পর আত্মবিশ্বাসী মোদি

গুজরাতের দাহোদ ও পঞ্চমহলে বুধবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, মেক ইন ইন্ডিয়ার (Make In India) একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে দাহোদ। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে ভারতীয় রেল আধুনিক হচ্ছে, বিদ্যুতায়ন দ্রুত ঘটছে। মালগাড়ির জন্য আলাদা রুট করা হচ্ছে। বৈদ্যুতিক লোকোমোটিভের চাহিদা বিদেশেও বাড়ছে। এই চাহিদা পূরণে বড় ভূমিকা […]