Author Archives: Mousumi Sarkar

ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুলকে নোটিস পাঠাল ইডি

বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার এ কথা জানানো হয়েছে। ইডি-র তরফে ডানানো হয়েছে, ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন এবং সনিয়াকে ৮ জুন ইডি-র দপ্তরে হাজির হওয়ার কথা বলা হয়েছে ওই নোটিসে। […]

হাওয়ালা মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করল ইডি

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করল ইডি। হাওয়ালা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট গ্রেপ্তার করল তাঁকে। সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ, কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালায় অর্থ লেনদেন করেন তিনি। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ৪.৮১ কোটি টাকার সম্পত্তি। কলকাতার এক সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে যুক্ত থাকার দায়ে এই মামলায় দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের পাশাপাশি, সত্যেন্দ্র জৈন […]

সিভিল সার্ভিস পরীক্ষায় মেয়েদের জয়জয়কার, প্রথম চারটি স্থান মেয়েদেরই দখলে

সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম চারটি স্থানই দখল করে নিল মহিলারা। ২০২১ সালের সিভিস সার্ভিস পারীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা অগ্রবাল, তৃতীয় স্থানে রয়েছেন যামিনী সিংলা। সোমবার ওই পরীক্ষায় সফল ৬৮৫ জনের তালিকা প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে […]

করোনায় অনাথ শিশুদের পাশে রয়েছে গোটা দেশ : প্রধানমন্ত্রী

কোনও প্রচেষ্টা অথবা সহায়তা পিতা-মাতার স্নেহের স্থান নিতে পারবে না। বাবা-মায়ের অনুপস্থিতিতে ‘ধরিত্রী মা’ করোনার জন্য অনাথ হওয়া শিশুদের পাশে আছে। সোমবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পিএম কেয়ারস কর্মসূচিতে শিশুদের সুবিধা প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড-১৯ অতিমারির সময় যে সমস্ত শিশুরা বাবা-মাকে হারিয়েছেন সেই সমস্ত শিশুদের উপকৃত হবেন এই […]

নিরাপত্তা প্রত্যাহারের পরদিনই গুলিতে ঝাঁঝরা পঞ্জাবী গায়ক

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালার। পঞ্জাবের মানসা জেলায় ঘটনাটি ঘটেছে। সিধুর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁর আরও দুই সঙ্গী। শনিবারই পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তার মধ্যে ছিলেন এই কংগ্রেস নেতাও। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। পঞ্জাবে শুভদীপ সিং সিধু […]

 ‘মন কি বাতে’ আঞ্চলিক ভাষায় জোর মোদির

হিন্দি (Hindi) বনাম আঞ্চলিক ভাষা বিতর্কে সরগরম দেশ। কিছুদিন আগেই নতুন করে দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দির (Hindi) পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat) আঞ্চলিক ভাষায় জোর দেওয়ার কথাই বললেন। তাঁর কথায় উঠে এল পুরুলিয়ার অধ্যাপক শ্রীপতি টুডুর কথা। […]

নেপালে মাঝ আকাশে উধাও বিমানের ধ্বংসাবশেষ মিলল, মৃত্যুর আশঙ্কা বিমানের ২২ যাত্রীরই

যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে মাঝ আকাশ থেকে উধাও হয়ে যাওয়া নেপালের (Nepal) বিমানের ধ্বংসাবশেষ মিলল। সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, মুস্তাং এলাকার খাদে বিমানটির খণ্ডাংশ পাওয়া গিয়েছে। সেখানেই বিমানটি ভেঙে পড়েছে বলে অনুমান সেনার। রবিবার সকালে নেপালের পোখরা (Pokhara) থেকে জমসমের উদ্দেশে উড়েছিল বিমানটি। তাতে তিন কেবিন ক্রু ছাড়া ছিলেন ১৯ জন […]

পণ দিতে না পারায় একই পরিবারের তিন বধূ ও তাঁদের দুই সন্তানকে কুয়োয় ফেলে খুন

বুধবার থেকে নিখোঁজ তিন বোনের দেহ উদ্ধার হল শ্বশুরবাড়ির কাছের কুয়ো থেকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানে (Rajasthan)। ওই কুয়ো থেকেই উদ্ধার হয়েছে বড় বোনের চার বছর ও ২২ দিনের দুই সন্তানের দেহ। জানা গিয়েছে, অন্য দুই তরুণীও গর্ভবতী ছিল। এই ঘটনায় শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। মৃত তিন তরুণীর বাবার অভিযোগ, পণের […]

ব্রাজিলে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্যাস প্রয়োগ করে খুন করল পুলিশ

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল বিশ্ব। মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ আধিকারিকের হাঁটুর নিচে দমবন্ধ হয়ে মারা যেতে যেতে কৃষ্ণাঙ্গ মানুষটির কাতর সংলাপ ছিল, ‘আমি শ্বাস নিতে পারছি না।‘ যে মৃত্যু ঘিরে আমেরিকায় শুরু হয়েছিল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। এবার তেমনই এক নৃশংস হত্যায় জড়াল ব্রাজিলের (Brazil) পুলিশের নাম। এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশের গাড়ির ডিকির ভিতরে […]

গত ৮ বছরে বাপু ও প্যাটেলের স্বপ্নের ভারত গড়ে তুলতে চেয়েছি: মোদি

বেজে গিয়েছে ভোটের দামামা। ডিসেম্বরেই গুজরাতের বিধানসভা (Gujarat Election 2022) নির্বাচন। এই অবস্থায় দু’দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ওয়াকিবহাল মহলের মতে, পাতিদার গোষ্ঠীকে কাছে টানতেই মোদির এই সফর। আর প্রথম দিনই মোদির ঘোষণা, ‘আমি আজ যা হয়েছি তা গুজরাতের জন্যই।’ পাশাপাশি হাসপাতাল তৈরির প্রসঙ্গেও কার্যত পাতিদার গোষ্ঠীরই প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। […]