সরকারি কাজের মান যাচাই করতে এখন নতুন ‘হাতিয়ার’ ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সশরীরে অকুস্থলে গিয়ে নয়, কাজের পর্যালোচনা করতে ড্রোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার দিল্লিতে ড্রোন মহোৎসবে নিজেই সেই রহস্য ফাঁস করেছেন মোদি। খানিকটা রসিকতার সুরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফাঁকিবাজি বা দুর্নীতি রুখতে ড্রোনের মাধ্যমেই বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]
Author Archives: Mousumi Sarkar
মাদক মামলায় বেকসুর খালাস শাহরুখ-পুত্র। আর আরিয়ান খান (Aryan Khan) ক্লিনচিট পাওয়ার পরই বিপাকে প্রাক্তন তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। ঠিক মতো তদন্ত করতে পারেননি। এমনই অভিযোগ উঠেছে এনসিবি কর্তার বিরুদ্ধে। পাশাপাশি জাল কাস্ট সার্টিফিকেট দাখিল করারও অভিযোগ আনা হয়েছে বলে খবর। শোনা গিয়েছে, কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে এনসিবি কর্তার বিরুদ্ধে। মাদক মামলায় […]
লাদাখের তুরতুক সেক্টরে দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর বাস। ওই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৭ জওয়ান। আহত ১৯। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, এদিন নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের (Ladakh) শিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। ওই বাসে সওয়ার ছিলেন ২৬ জন জওয়ান। তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন সাতজন। গুরুতর আহত অবস্থায় বাকিদের […]
বুধবার রাতে রাজধানী কাবুলের (Kabul) একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তানের উত্তরাঞ্চল শহরের মাজার-ই-শরিফে একই সঙ্গে তিনটি মিনিবাসে বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি আফগানিস্তানের বালখ প্রদেশে অবস্থিত মাজার-ই-শরিফের প্রধান শহরে বিস্ফোরণের বিষয়ে […]
দীর্ঘ লড়াইয়ের পর আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা। দেহ ব্যবসাকে আর পাঁচটা সাধারণ কাজের মতো ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, যৌন পরিষেবা দেওয়াটাও আইনস্বীকৃত পেশা। যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদেরও সম্মানজনক জীবনযাপনের অধিকার আছে। শীর্ষ আদালতের এই নয়া নির্দেশিকায় দেশের প্রায় ৯ লক্ষ যৌনকর্মী উপকৃত হবেন। বিচারপতি এল […]
রাজনীতিতে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে ফের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হায়দরাবাদে দলীয় কর্মীদের উদ্দেশে বৃহস্পতিবার ভাষণ দিতে গিয়ে তেলেঙ্গানা (Telengana) রাজনীতিতে কেসিআরের পরিবারকে টেনে সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ‘পরিবারতান্ত্রিক দলগুলি কেবল নিজেদের স্বার্থের কথা ভাবে। গরিব মানুষের উন্নয়নের কথা এদের মাথায় আসে না। এদের একটাই লক্ষ্য, বেশিদিন ধরে ক্ষমতায় কীভাবে থাকা যায়। ক্ষমতায় থেকে […]
আমেরিকার টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের (Gunman Fire) গুলিচালনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৯ পড়ুয়া-সহ কমপক্ষে ২১ জন। জখম হয়েছেন আরও অনেকে। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোর বন্দুকবাজের। একটি বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন ওই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট। টেক্সাস প্রশাসন সূত্রে খবর, […]
যাবজ্জীবন কারাদণ্ড হল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের (Yasin Malik)। তাঁর মৃত্যুদণ্ডের আবেদন করেছিল এনআইএ (NIA)। ইয়াসিনের আইনজীবী যাবজ্জীবনের আবেদন রাখেন। গত ১৯ মে দিল্লির এনআইএ আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। কিন্তু বিচারক শাস্তির সিদ্ধান্ত রিজার্ভ রাখেন। তা বুধবার ঘোষিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বুধবার দুপুর সাড়ে তিনটেয় সাজা ঘোষণা করে আদালত। এ দিকে […]
পাকিস্তানেই লুকিয়েই সেখান থেকে মুম্বইতে ভাইদের প্রতিমাসে ১০ লক্ষ টাকা করে পাঠায় দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) জেরায় প্রকাশ্যে এসেছে এই তথ্য। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে টাকা নয়ছয়ের অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তার করে ইডি। ভারতে সন্ত্রাসবাদে অর্থসাহায্যের অভিযোগে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম, তার ভাই আনিস, ইকবাল, সহযোগী ছোটা শাকিল এবং […]
বড় ধাক্কা কংগ্রেসে (Congress)। এবার হাত শিবির ছাড়লেন বিক্ষুব্ধ জি-২৩ (G-23) গোষ্ঠীর সদস্য তথা বর্ষীয়ান নেতা কপিল সিব্বল (Kapil Sibbal)। বুধবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন পেশ করেন কংগ্রেসের প্রাক্তন নেতা। যদিও এ প্রসঙ্গে এখনও কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদের জন্য […]










