জাপানে শুরু কোয়াড (QUAD) গোষ্ঠীর বৈঠক। মঙ্গলবার উদ্বোধনী ভাষণেই চিন বিরোধী শুরু বেঁধে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিওয় নমো স্পষ্ট বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা বজায় রাখতে কোয়াড বা চতুর্দেশীয় জোট বদ্ধপরিকর। এদিন উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘করোনা মহামারির নিদারুণ প্রকোপ সত্ত্বেও ভ্যাকসিন জোগান দিতে সমন্বয় গড়ে তুলেছি আমরা। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তন, […]
Author Archives: Mousumi Sarkar
উদয়পুরে সদ্যসমাপ্ত চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনে কংগ্রেসের হাল ফেরানোর পথ খুঁজতে নয়া টাস্ক ফোর্স গড়লেন সভানেত্রী সনিয়া গান্ধি (Sonia Gandhi)। ২০২৪-এর লোকসভা ভোটের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে গড়া আট সদস্যের টাস্ক ফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলু। অন্যদের মধ্যে রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, অজয় মাকেন, রণদীপ সিং […]
দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন আম আদমি পার্টির (AAP) মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। শুধু মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা নয়, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশের পরই স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। এর পরই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি দিয়ে পঞ্জাবে ক্ষমতায় এসেছি আমরা। অরবিন্দ […]
অর্থনৈতিক সংকটের ধাক্কায় টালমাটাল শ্রীলঙ্কা (Sri Lanka)। দেশে খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুতের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতির বলি হতে হল এক সদ্যজাতকে। দু’দিন বয়সের শিশুটি অসুস্থ হলেও জ্বালানির অভাবে তাকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ অবধি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। শিশুটির ময়নাতদন্ত করেন যে মেডিক্যাল অফিসার, তিনিই […]
ভারতে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তান (Pakistan)। বিস্ফোরণ ঘটিয়ে একাধিক রেল লাইন ওড়ানোর পরিকল্পনা করছে পাক গুপ্তচর সংস্থা এএসআই (ASI)। রেল লাইন ওড়ানো হলে অসংখ্য মানুষের প্রাণ সংশয় হতে পারে। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, এই কাজে পাকিস্তানকে সাহায্য করছে ভারতে থাকা জঙ্গিরা। পঞ্জাব এবং তৎসংলগ্ন অন্যান্য রাজ্যগুলিতে এই ধরনের নাশকতার চেষ্টা করছে পাকিস্তান। এই ঘটনার কথা […]
কোভিড আতঙ্কের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স (Monkey Pox)। ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাস হানা না দিলেও ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি দেশে মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। গত ১৩ মে থেকে ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সতর্কবার্তা, আফ্রিকা থেকে ইউরোপ এবং আমেরিকায় […]
রাহুলকে ফের একবার ইটালিয় চশমার খোঁচা দিলেন অমিত শাহ (Amit Shah)। রবিবার অরুণাচল প্রদেশের নামসাই জেলায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে এসে রাহুল গান্ধি- সহ কংগ্রেস নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। নামসাইয়ে (Namsai)এদিন তিনি প্রায় ১০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর উত্তর-পূর্বের সীমান্তবর্তী রাজ্যটির বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন কেন্দ্রীয় […]
জাপানে নির্ধারিত সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রবিবার বলেন, কোয়াড সম্মেলনের সময় নেতারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন উদ্যোগ এবং বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, ‘আজ সন্ধ্যায় আমি দ্বিতীয় ব্যক্তিগত কোয়াড সামিটে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে রওনা হব। নেতারা আবারও বিভিন্ন কোয়াড উদ্যোগ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার […]
ঘুটঘুটে অন্ধকার ঘরের ভিতরটা। জানলা দিয়ে যাতে আলো, হাওয়া না ঢোকে তার জন্য সব জানলা মোটা প্লাস্টিকে ঢাকা। ঘরে অক্সিজেন ঢোকার কোনও উপায় ছিল না। একেবারে নিশ্চিদ্র অন্ধকূপে পরিণত করে ফেলা হয়েছিল গোটা ঘর। ভিতরে তীব্র ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড়। গোটা ঘর যেন একটা গ্যাস চেম্বার (Gas Chamber)। ঘরে ঢুকেই পুলিশের চোখে […]
মেয়ে শিনা বোরাকে হত্যা মামলায় অভিযুক্ত ২০১৫ সাল থেকে কারাবন্দি ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea)। অবশেষে দীর্ঘ সাড়ে ছয় বছর পর জামিনে মুক্তি পেলেন তিনি। শুক্রবার জেল থেকে বেরিয়েই বলে দিলেন, ‘যারা আমায় কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম।’ গত বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জামিন দেয় ইন্দ্রাণীকে। সেদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ‘আমরা […]










