সুদানের (Sudan) সুয়াকিন বন্দরে ১৫ হাজারেরও বেশি ভেড়া নিয়ে ডুবে গিয়েছে একটি বাণিজ্যিক জাহাজ। তবে এ দুর্ঘটনায় জাহাজের সব ক্রু অক্ষত আছেন। রবিববার লোহিত সাগরে অবস্থিত সুয়াকিন বন্দর থেকে বদর-১ জাহাজটি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বহন করায় সেটি ডুবে যায়। নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা […]
Author Archives: Mousumi Sarkar
ন্যাশনাল হেরাল্ড মামলায় তিন ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোমবার বেলা সওয়া ২টো নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দপ্তর ছেড়ে চলে যান তিনি। Delhi | Congress leader Rahul Gandhi arrives at the office of the Enforcement Directorate to appear in […]
বিহারে ধরা পড়ল দুই সন্দেহভাজন চিনা নাগরিক (Chinese National)। বিহারের ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে ধরা পড়েছে ওই দু’জন। রবিবার বিকেলে সশস্ত্র সীমা বলের (SSB) হাতে ধরা পড়েছে দুই চিনা নাগরিক। ভারতে প্রবেশ করার জন্য আইনি কাগজপত্র ছিল না ওই দু’জনের কাছে, এমনটাই জানিয়েছেন এসএসবি কমান্ডার রাজন কুমার শ্রীবাস্তব। জানা গিয়েছে, ধৃতদের নাম ইয়ুং হাই লাং […]
মুম্বইয়ে করোনা (Corona) সংক্রমণ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে গত ১৭ মে থেকে দেশের বাণিজ্যনগরীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় এক হাজার শতাংশ। নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়ার পরই তৎপর হয়েছে সরকার ও বৃহন্মুম্বই পুরসভা। শহরের সমস্ত হাসপাতাল ও ল্যাবরেটরিকে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। টিকাকরণের গতি বৃদ্ধি করা হয়েছে। […]
কটূক্তির প্রতিবাদ করায় ভরা বাজারে ব্লেড চালিয়ে রক্তাক্ত করা হল এক তরুণীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর সারা মুখে মোট ১১৮টি সেলাই করেছেন চিকিৎসক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের টিটি নগর এলাকায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।রবিবার সকালে হাসপাতালে গিয়ে আক্রান্ত মহিলা এবং তাঁর স্বামীর সঙ্গে দেখা করেছেন শিবরাজ। সাহসিকতার […]
করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) হাসপাতালে ভর্তি করতে হল । গত ২ জুন সোনিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। রবিবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Ganga Ram Hospital) ভর্তি করা হয়েছে। টুইটে একথা জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) টুইট করে […]
হজরত মহম্মদকে (Prophet Mohammad Row) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে শুরু হয়েছে অশান্তি। গত শনিবার কানপুরে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ পরে সেই বিক্ষোভের মূল অভিযুক্তের এক আত্মীয়ের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের একটি টুইট ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। হরিয়ানা বিজেপির আইটি সেলের […]
নাগাল্যান্ডে (Nagaland) জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে ১৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ডিসেম্বরের গোড়ার দিকে সেই ঘটনায় এবার চার্জশিট পেশ করল নাগাল্যান্ড পুলিশ। তাতে নাম রয়েছে সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের ৩০ জনের। তাঁদের মধ্যে রয়েছেন একজন সেনা আধিকারিকও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় যে সিট গঠন করা হয়েছিল […]
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন অবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন। ১৪জুন দিল্লি পৌঁছানোর পর ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তিনি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে সোনিয়া গান্ধি, পিনারাই বিজয়ন, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব […]
হাওড়া জেলার বিভিন্ন অংশে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সেখানকার পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বড়সর রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি কলকাতার অতিরিক্ত নগরপাল ছিলেন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর […]










