Author Archives: Mousumi Sarkar

ভূমিকম্পের পর বন্যা, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আফগানিস্তান, মৃত ৪০০-র বেশি

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কাবুলিওয়ালার দেশ। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত আফগানিস্তানে এবার প্রবল বৃষ্টি। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আফগানিস্তানে (Afghanistan)। বন্যার প্রকোপে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ মানুষ। সেদেশের তালিবান (Taliban) সরকার এমনটাই জানিয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়ে বৃষ্টি। রাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। এমনিতেই ভূমিকম্পের ধাক্কায় বহু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। নেমেছে ধসও। তার মধ্যে […]

রক্ত ঝড়ল ত্রিপুরার উপনির্বাচনে ,আক্রান্ত পুলিশ, সংবাদমাধ্যম, ভোটদানে বাধা

রক্তাক্ত ত্রিপুরার উপনির্বাচনও (Tripura By poll)। মার খেলেন পুলিশ কর্মী। আক্রান্ত হল সংবাদমাধ্যম। কোথাও আবার ভোটারদের ভোটই দিতে দেওয়া হল না। বুথ থেকে বের করে দেওয়া হল পোলিং এজেন্টদের। আর প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপি (BJP) আশ্রিত গুন্ডাদের দিকে। নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জানিয়েছে তৃণমূল (TMC)। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলেই দাবি তাঁদের। বৃহস্পতিবার […]

জোট ছেড়ে ইস্তফা দিলেই সমঝোতা, ৪২ বিধায়কের ছবি প্রকাশ করে উদ্ধবকে বার্তা শিন্ডের

উদ্ধব ঠাকরের ইস্তফার আশ্বাসে তাঁর ভরসা নেই বলে জানিয়ে দিলেন শিবসেনার (Shivsena) বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার গুয়াহাটির হোটেল থেকে তিনি জানিয়েছেন, আগে কংগ্রেস-এনসিপির সঙ্গে ত্যাগ করার ঘোষণা করে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে উদ্ধবকে। তারপরেই সমঝোতার প্রশ্ন। ঘটনাচক্রে, মাতোশ্রীতে উদ্ধব অনুগামী বিধায়ক ও শিবসেনা নেতাদের বৈঠকের কিছুক্ষণ আগে শিন্ডের ওই বিবৃতি প্রকাশ্যে এসেছে। ওই […]

বিধায়করা না চাইলে সরে যাব, ইস্তফাপত্র তৈরি রেখেছি, আবেগপ্রবণ উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে মহাসংকটে উদ্ধব ঠাকরের মহা বিকাশ আগড়ি (এমভিএ) জোট সরকার। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বললেন, ‘বিদ্রোহী বিধায়করা যদি আমায় না চান, তা হলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি। বিধায়করা এসে আমায় বলুন, আমরা আপনাকে চাই না।’ ঠাকরে বলেন, ‘হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু দল শিবসেনার হিন্দুত্ব […]

ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যু এক হাজার পার, আহত দেড় হাজারেরও বেশি

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান এবং আফগানিস্তান (Pakistan and Afghanistan)। বুধবার আফগানিস্তানের পূর্বে ভূমিকম্প হয়। যার ধাক্কা পৌঁছয় প্রতিবেশী দেশ পাকিস্তানেও। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত এক হাজার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজার দেড়েক মানুষ। কম্পনের মাত্রা ছিল ৬.১। বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার হয়েছে ভর্তি করানো হচ্ছে […]

অপহরণ করা হয়েছিল, মুম্বই ফিরে বললেন শিবসেনা বিধায়ক

মহারাষ্ট্রের উদ্ধব সরকারের সংকটকাল (Mumbai Crisis)শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বুধবার সকাল থেকে চড়ছিল উত্তেজনার পারদ। বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে-সহ ৪০ বিধায়ককে গুয়াহাটির হোটেল থেকে বুঝিয়েসুঝিয়ে মুম্বই ফেরাতে টানা চেষ্টা চালিয়ে গিয়েছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। সেই বিদ্রোহীদের এক জন ফিরলেন। তবে মুম্বইয়ে পা দিয়ে সেই বিধায়কের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছিল। শুধু তাই নয়, […]

ওডিশায় মাওবাদী হামলায় শহিদ ৩ সিআরপিএফ জওয়ান

মঙ্গলবার দুপুরে মাওবাদীদের (Maoist) রকেট হামলায় শহিদ হলেন ৩ সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। ছত্তিশগড় সীমানা লাগোয়া ওডিশার নওপাড়া জেলার ভাইসাদানির জঙ্গলে রোড ওপেনিং পার্টির উপর হামলা চালায় গেরিলারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিআরপিএফের ১৯ ব্যাটালিয়নের দুই অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর শিশুপাল সিং,শিবলাল এবং কনস্টেবল ধর্মেন্দ্র কুমার সিংয়ের। সিআরপিএফ সূত্রে খবর এ দিন দুপুরে ১৯ ব্যাটালিয়নের রুটিন তল্লাশির […]

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহা

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হচ্ছেন যশবন্ত সিং। মঙ্গলবার দুপুরে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে ১৮টি দলের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর পাওয়ার, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী নেতারা সাংবাদিক সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। পাওয়ার বলেন, ‘বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শিবিরের সর্বসম্মত প্রার্থী হবেন যশবন্ত।’ ওই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে […]

গদি টলমল উদ্ধব সরকারের, ২২ বিধায়ক নিয়ে গায়েব বিদ্রোহী একনাথ শিন্ডে

  উধাও মহারাষ্ট্রের মন্ত্রী–সহ ২২ শিব সেনা (Shiv Sena) বিধায়ক। সূত্রের খবর, মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিধায়করা ঘাঁটি গেড়েছে গুজরাতের একটি হোটেলে। তাঁদের দলবদলের সম্ভাবনা তুঙ্গে। কেউ কেউ আবার বলছে, দলবদল নয়, বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে পারেন তাঁরা। এমনকী, এই বিদ্রোহী বিধায়করা শিব সেনাকে বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য চাপ দিচ্ছে […]

আমেরিকায় মিউজিক কনসার্টে বন্দুকবাজের হামলায় নিহত নাবালক, জখম ৫ পুলিশ

মার্কিন মুলুকে (US) ফের বন্দুকবাজের দাপট। এবারের ঘটনাস্থল খাস ওয়াশিংটন ডিসি (Washington DC)। মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলিতে জখম এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন। পরে এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে খবর। Teenager killed, police officer among 3 injured in […]