Author Archives: Debabrata Das

রঞ্জিতেও নেই অভিষেক ! চিন্তায় বাংলা বাহিনী

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির পর বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থ বাংলা। সাদা বলের ফরম্যাটে জাতীয় স্তরের পরপর দু’টি প্রতিযোগিতায় শুরুটা আশাব্যঞ্জক হলেও গ্রুপ পর্ব টপকাতে পারেনি লক্ষ্মীরতন শুক্লার দল। ফলে মরশুমে বাংলার সামনে এখন একমাত্র ভরসার জায়গা রনজি ট্রফি। সেখানে অবশ্য এখনও লড়াইয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে অভিমন্যু ঈশ্বরণরা। গ্রুপের প্রথম ভাগে পাঁচ ম্যাচ শেষে ২৩ […]

মিচেলের সেঞ্চুরিতে ম্লান রাহুলের শতরান ! রাজকোটে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

রাজকোটে যেন প্রত্যাশার উল্টো ছবি। ব্যাটারদের স্বর্গ হিসেবে পরিচিত এই পিচেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং। আর সেই দিনে সেঞ্চুরির পালটা সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন আইপিএলে উপেক্ষিত ড্যারিল মিচেল। তাঁর দুরন্ত শতরানে ভর করেই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। আগামী রবিবারের ম্যাচেই এখন নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। বুধবারের ম্যাচে […]

চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার লক্ষ্যে দল ঘোষণা বাংলার

অসমে অনুষ্ঠিত হতে চলা সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য ২২ জনের দল ঘোষণা করল আইএফএ। কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখাই লক্ষ্য বাংলার। গতবার চ্যাম্পিয়ন দলের ছয়জন ফুটবলার রয়েছেন এবার। রয়েছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, জুয়েল আহমেদ মজুমদার, বিক্রম প্রধান, গতবারের অধিনায়ক চাকু মান্ডি এবং মদন মান্ডি। দলে নতুন মুখ বলতে ইউনাইটেড স্পোর্টসে […]

আবারও পক্ষপাতিত্বের অভিযোগ কোচ গম্ভীরের বিরুদ্ধে ! সুন্দরের জায়গায় কেন বাদোনি ? প্রশ্ন নেটিজেনদে

আবারও অভিযোগ, আবারও কেন্দ্রে সেই কোচ গম্ভীরের পক্ষপাতিত্ব । সোমবার ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসাবে তরুণ ব্যাটার আয়ুষ বাদোনির নাম ঘোষণার পর থেকেই প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। তাঁদের একটাই প্রশ্ন—ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের পরেও কোন যুক্তিতে জাতীয় দলে ডাক পেলেন বাদোনি? ঘটনার সূত্রপাত আসলে চোট-সঙ্কট থেকেই। নিউজিল্যান্ড সিরিজ […]

এসআইআর -এ তলব খেলোয়াড়দের ‘অসম্মান’, প্রতিবাদে সামিল প্রাক্তনীরা

এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। এই এসআইআর নথি নিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরও। হেনস্থার শিকার হতে হচ্ছে অনেক নামি ব্যক্তিত্বদেরও। বাদ যাচ্ছেন না, দেশ ও বাংলার প্রতিনিধিত্ব করা খেলোয়াড়রাও। অযথা ডেকে পাঠানো হচ্ছে অনেক ক্রিকেটার-ফুটবলারদের। এই অভিযোগের প্রতিবাদে স্বামী বিবেকানন্দের জন্মদিনে পথে নামলেন প্রাক্তন খেলোয়াড়রা। সোমবার ভবানীপুর ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। […]

বিশ্বকাপের আগে চোট চিন্তায় ভারতীয় শিবির ! পন্তের পর এবার বাদ সুন্দর

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় শিবিরে উদ্বেগ ক্রমশ ঘনীভূত হচ্ছে। একের পর এক চোট আঘাত হানছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের উপর। তিলক বর্মার অসুস্থতার ধাক্কা সামলাতে না সামলাতেই এ বার চোটের কবলে পড়েছেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে এই দুই তারকার অনুপস্থিতি শুধু তাৎক্ষণিক সমস্যা নয়, বরং সামনে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের […]

সালাহ-মারমুশের গোলে আফ্রিকা কাপের সেমিফাইনালে মিশর

শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মিশর। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ২০২১ সালের চ্যাম্পিয়ন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিসর। চতুর্থ মিনিটেই সিটি ফরোয়ার্ড ওমর মারমুশের গোলে এগিয়ে যায় ফারাওরা। ৩২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান রামি রাবিয়া। তবে বিরতির আগে ৪০ মিনিটে আহমেদ […]

কোহলির ৯৩, রাহুলের ঠান্ডা মাথায় ভর করে প্রথম ওয়ানডেতে জয় গিলবাহিনীর

প্রথম এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউয়িরা ৮ উইকেটে ৩০০ রান তোলে। জবাবে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে নেয় ৩০৬ রান। স্কোরবোর্ডে জয় সহজ মনে হলেও, বাস্তবে ম্যাচটা ভারতের জন্য মোটেই সোজা ছিল না। নিউ জ়িল্যান্ডের […]

বেতন কাটছাঁট নিয়ে ভিন্ন মত ইস্ট-মোহনের

অবশেষে কেটেছে অনিশ্চয়তার কালো মেঘ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। বল গড়াবে ভারতীয় ফুটবলে। এই বছর কম ম্যাচ করে কোনওভাবে লিগ চালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে ফেডারেশন। ক্লাবগুলির উপরই রয়েছে ম্যাচ আয়োজনের দায়িত্ব। এই অবস্থায় বেতন কমানোর জন্য ফুটবলারদের কাছে অনুরোধ করেছে একাধিক ক্লাব। এই মরশুমে ছোট আকারে আইএসএল হচ্ছে। ফলে অনেক ক্লাবই […]

প্রায় দেড় যুগ পর বরোদায় প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার ! কেমন হতে চলেছে টিম কম্বিনেশন ?

শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরেই বরোদার নতুন কোতান্বি স্টেডিয়াম। আধুনিক সুযোগ-সুবিধায় ঠাসা এই মাঠ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায় ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। টানা ষোলো বছর পর আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছে গুজরাটের এই শহর। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আর আশ্চর্যের বিষয়, ২০১০ সালে বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে শেষ যে আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল, সেটিও […]