রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে সার্ভিসেসের বিরুদ্ধে দুর্দান্ত দাপট দেখিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বাংলা। ম্যাচের শুরু থেকেই ব্যাটে-বলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন লক্ষীরতন শুক্লার দল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটাররা সার্ভিসেসের বোলারদের কার্যত অসহায় করে দেন। ইনিংসের মূল স্তম্ভ ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ২০৯ রানের অনবদ্য ডাবল সেঞ্চুরির উপর ভর করে বিশাল রানের পাহাড় […]
Author Archives: Debabrata Das
বিশ্বকাপ শুরুর মাত্র ১৪ দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হল অভূতপূর্ব অচলাবস্থা ও চাঞ্চল্য। বাংলাদেশের অনড় অবস্থানের জেরে শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিল আইসিসি। ভারতে খেলতে আসতে অস্বীকার করায় বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হল বাংলাদেশকে। তাদের পরিবর্তে গ্রুপ সি-তে জায়গা পেল স্কটল্যান্ড। ইতালি, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপালের সঙ্গে একই গ্রুপে খেলতে দেখা যাবে স্কটিশ […]
নাগাল্যান্ডের বিরুদ্ধে চার গোলের দুরন্ত জয় দিয়ে সন্তোষ ট্রফির মূলপর্ব শুরু করেছিল বাংলা। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে নরহরি শ্রেষ্ঠার গোলে উত্তরাখণ্ডকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলা। গোটা ম্যাচ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বাংলাকে আটকে দিতে যথাসাধ্য চেষ্টা করেছে গোটা উত্তরাখণ্ড দল। শেষমেশ তারা সফল হয়নি। দলে একটি পরিবর্তন করতে হয় বাংলার কোচ সঞ্জয় সেনকে। গত […]
সময়ই মানুষের সবচেয়ে বড় শিক্ষক। জীবনের ওঠানামা, সাফল্য-ব্যর্থতা—সবকিছুর মধ্য দিয়েই সময় মানুষকে শেখায় ধৈর্য আর প্রত্যাবর্তনের মূল্য। সেই শিক্ষাই যেন নতুন করে মিলল ঈশান কিষানের ব্যাটে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও জাতীয় দলে ফেরা নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না তিনি। অথচ সময়ের নিয়মে ফিনিক্স পাখির মতোই আবার ফিরলেন ভারতীয় দলে, […]
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা বিশ্বকাপে অংশ নেবে না। যদিও বিসিবি এখনও বিশ্বকাপ খেলার বিষয়ে পুরোপুরি আশাহত নয়। বিকল্প ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হলে দল […]
ভারতীয় ক্রিকেটে কি সত্যিই ‘গৃহযুদ্ধ’ চলছে? কোচ গৌতম গম্ভীরের সাম্প্রতিক মন্তব্য সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনে দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয়ের পর গভীর রাতে করা তাঁর এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে স্পষ্ট ইঙ্গিত—যেভাবে তাঁকে নিয়ে প্রচার করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার থেকে অনেকটাই আলাদা। গম্ভীর কার্যত জানিয়ে দিয়েছেন, কোচ হিসেবে তাঁর হাতে যে […]
জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা। নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলা। চ্যাম্পিয়নের মতোই খেললো সঞ্জয় সেনের ছেলেরা। নাগাল্যান্ড লড়াই দিতে পারল না রবি হাঁসদাদের। ম্যাচের প্রথম মিনিটেই অধিনায়ক রবি হাঁসদা গোল পেয়ে যান। সায়ন ব্যানার্জির কর্নার থেকে বক্সের ভিতর বল পেয়ে যান চাকু মান্ডি। চাকু বাড়িয়ে দেন জুয়েলকে। জুয়েলের ক্লিন […]
নাগপুরে বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে একাধিক নজির গড়ল ভারতীয় দল। আগ্রাসী ব্যাটিং, কার্যকর ফিনিশিং ও গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলারদের অবদানে ৪৮ রানে ম্যাচ জিতে সিরিজের শুরুটা দারুণভাবে করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে সেই সিদ্ধান্ত যে ভুল প্রমাণিত হবে, তা […]
বুধবার সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে নাগাল্যান্ডের মুখোমুখি হবে বাংলা। তার আগে ডিব্রুগড়ের মিলন জ্যোতি প্যাভিলিয়নে শেষ মূহুর্তের অনুশীলন সারল বাংলা দল। এদিন গা ঘামানোর পর, কিছুক্ষণ রন্ডো করে সিচুয়েশন প্র্যাক্টিস হয়। পাশাপাশি কোচ সঞ্জয় সেন জোর দেন সেটপিসের উপর। কোচের ভরসা রবি হাঁসদা দলের অধিনায়ক, দায়িত্ব বেড়েছে তার। বিএসএল ছেড়ে সন্তোষ ট্রফি খেলতে এসেছে, সেই […]
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদলের সম্ভাবনা তৈরি হওয়ায় ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলির উপর। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির কাঠামো বদলে গেলে এক ধাক্কায় তাঁদের বার্ষিক বেতন কমতে পারে প্রায় ৪ কোটি টাকা করে। বিষয়টি চাঞ্চল্যকর এই কারণেই যে, কোহলির ফর্ম বা রোহিতের […]










