Author Archives: Debabrata Das

প্লেয়ারের বয়স তো তাঁর সাফল্যে

টানা ১০টা সেট এর আগে হেরেছেন জানিক সিনারের কাছে। যাঁকে হারালেন, তিনি জোকারের থেকে ১৪ বছরের ছোট। বিশ্বের দু’নম্বর প্লেয়ার। ৫ ঘণ্টার লড়াই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে এ ভাবেও জেতা যায়! ওপেন এরা তাঁর নামের পাশে ‘বুড়ো’ তকমা বসিয়ে দিক, তাতেই বা ক্ষতি কী! বুড়ো হাড় এখনও ভেল্কি দেখাতে জানে। গত কয়েক বছর ধরেই অপেক্ষায় […]

টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় দ্রুততম রান করেছেন দুবে

ভারতের এই অলরাউন্ডার বুঝিয়ে দিলেন যে তিনি আগের মতো নেই। এখন অনেক “স্মার্ট” ব্যাটার। ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বিশেষ করে লেগস্পিনার ইশ সোধির এক ওভারে ২৯ রান নিয়েছিল। এমন বিস্ফোরক ব্যাটিংয়ের আড়ালে লুকিয়ে ছিল অনেক বড় বার্তা। স্পিনের পাশাপাশি পেস বোলিংয়ের ক্ষেত্রেও এখন শিবম স্বচ্ছন্দ। জ্যাকব ডাফি ও ম্যাট হেনরির মতো পেসারদের […]

নিজের অবসরের কারণ জানালেন যুবরাজ সিং

২০১৯ বিশ্বকাপের সময়েই কার্যত ব্যাট-প্যাড তুলে রেখেছিলেন যুবরাজ সিং। আনুষ্ঠানিক অবসর ঘোষণা তার আগেই এলেও, সেই বিশ্বকাপ তাঁকে আবার আলোচনায় ফিরিয়ে এনেছিল। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরদিনই যুবরাজ জানিয়েছিলেন— “ক্রিকেট, তোমায় আজকে ছুটি দিলাম।” তখন অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার হতাশাতেই তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু সাত বছর পরে সেই সিদ্ধান্তের নেপথ্যের আসল কারণ নিজেই […]

সন্তোষ ট্রফিতে তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা

সন্তোষ ট্রফিতে জয়ের হ্যাটট্রিকের পর বুধবার তামিলনাড়ুর কাছে আটকে গেল বাংলা। অসমের শিলাপাথর ফুটবল স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ ড্র করল বাংলা। আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা। এদিন এক পয়েন্ট পেয়ে আরও সুরক্ষিত হল সেই পথ। নিয়মরক্ষার ম্যাচে তাই ড্র করে বেশি ভাবছেন না কোচ সঞ্জয় সেন। তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করে ছক […]

কিউইদের হোয়াইটওয়াশে ব্যর্থ সূর্যকুমারের দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হার শুধু একটি ম্যাচ হার নয়, বরং একাধিক প্রশ্নের জন্ম দিল। সিরিজ় ৩-০ জেতার পরেও আত্মতুষ্টির ছাপ স্পষ্ট ধরা পড়ল ভারতীয় শিবিরে। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে গিয়ে সেই আত্মবিশ্বাসই যেন কাল হল সূর্যকুমার যাদবদের। এই ম্যাচে ভারতের লড়াইয়ের মুখ ছিলেন শিবম দুবে। যত ক্ষণ তিনি ক্রিজ়ে ছিলেন, […]

বাংলার তিন প্রধান ক্লাবে বিএসএলের ট্রফি 

গ্রুপ পর্ব শেষ করে এবার নকআউট পর্যায়ের লড়াই বেঙ্গল সুপার লিগে। তার আগে ইস্টবেঙ্গল মাঠে হয়ে গেল চারটি সেমিফাইনালে ওঠা দলকে নিয়ে সাংবাদিক সম্মেলন। জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ,  হাওড়া-হুগলি ওয়ারিয়র্স, সুন্দরবন অটো বেঙ্গল এফসি এবং নর্থ ২৪ পরগণা এফসি। চার দলের প্রতিনিধিরাই ট্রফি জয়ের শপথ নিল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল মাঠে। বিএসএল ট্রফি নিয়ে ফটোশুটও […]

শেষ দুই টি-টোয়েন্টির জন্য বড় বদল নিউজিল্যান্ড দলে ! ভারতীয় দলে এখনই নেই তিলক, থাকছেন শ্রেয়শ

টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের কাছে হার নিশ্চিত হওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিল নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজ়ের শেষ দুই ম্যাচের আগে দল থেকে বাদ দেওয়া হল দুই ক্রিকেটার—পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ক এবং ওপেনার টিম রবিনসনকে। তাঁদের জায়গায় দলে যোগ দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম, গতিময় পেসার লকি ফার্গুসন এবং উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট। পাশাপাশি শেষ ম্যাচের আগে […]

সার্ভিসেসের বিরুদ্ধে বোনাস পয়েন্টে জয়,  নকআউট নিশ্চিত অভিমুন্য বাহিনীর!

শনিবারেই ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে ইনিংস জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বাংলা। ফলো-অন করতে নেমে তৃতীয় দিনের শেষে সার্ভিসেস পিছিয়ে ছিল ১০২ রানে, হাতে ছিল মাত্র দুইটি উইকেট। চতুর্থ দিনের সকালে সামান্য লড়াইয়ের চেষ্টা করলেও হার এড়াতে পারেনি তারা। শেষ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের ইতি টানেন আকাশ দীপ ও […]

সায়নের গোলে জয়ের হ্যাটট্রিক বাংলার

সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জিতে  জয়ের হ্যাটট্রিক বাংলার। রাজস্থানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটও প্রায় পাকা করে ফেললো বাংলা। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে ৮৯ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে রাজস্থানের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জিতল সঞ্জয় সেনের ছেলেরা। বাংলার হাতে এখনও দুটি ম্যাচ রয়েছে। আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে রবিরা।তিন ম্যাচে ছয় গোল এবং ক্লিনশিট […]

১০ ওভারে ১৫৫ ! সূর্য-অভিষেক ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড !

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় দল যে ভয়ংকর ফর্মে রয়েছে, তার আরও একটি প্রমাণ মিলল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটির ম্যাচে। দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জয় নিশ্চিত করে ফেললেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। রবিবার প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড ৯ উইকেটে ১৫৩ রান তুললেও, জবাবে মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয় ভারত। […]