দিল্লিতে গোপন বৈঠক তৃণমূলের অন্তত ২১ ‘বিদ্রোহী’ সাংসদের

নয়াদিল্লি : জল্পনার মধ্যেই তৃণমূলের অন্তত ২১ জন সাংসদ সোমবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর ছড়িয়েছে। অস্তিত্ব রক্ষায় রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘ইন্ডি’ জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। এর মধ্যেই এই দলবদল হতে পারে বলে সূত্রের খবর।

তাৎপর্যপূর্ণভাবে এদিনই দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর, এর মধ্যেই দিল্লিতে গোপন বৈঠক সেরেছেন তৃণমূলের অন্তত ২১ বিদ্রোহী সাংসদ। সেখানে উপস্থিত ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসীত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, আবু তাহের, সুখেন্দু শেখর, শর্মীলা সরকার, খলিলুর রহমান, জগদীশ বর্মা বসুনিয়া-সহ আরও বেশ কয়েকজন।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে তৃণমূল কংগ্রেসের একাধিক বিক্ষুব্ধ সাংসদদের তৎপরতা ঘিরে জোরদার হয় জল্পনা। জানা যায়, কেউ কেউ রাজধানীর অভিজাত পাঁচতারা হোটেলে ছোট ছোট দলে ছিলেন, আবার কেউ ছিলেন নিজেদের সরকারি বাসভবনে।

এর আগে রবিবার দিনভর একাধিক দফায় গ্রুপ কল এবং বৈঠকের মাধ্যমে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা চলে বলে সূত্রের খবর। সোমবার সকালেও আরও কয়েক জন সাংসদ দিল্লিতে এসে এই শিবিরে যোগ দেন। এরপরেই ওই বৈঠক হয় বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 3 =