অনুপ্রবেশ নিয়ে শূন্য সহনশীলতা, মালদায় চালু ‘হোল্ডিং সেন্টার’

মালদা : অনুপ্রবেশ নিয়ে ‘শূন্য সহনশীলতা’ রাজ্যের বিজেপি সরকারের। রাজ্য সরকারের নির্দেশের পরেই সোমবার থেকে মালদায় চালু হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই নয় বাংলাদেশিকে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩ মহিলা-সহ ৬ জন।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বরাষ্ট্র দফতরের তরফে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় এই ধরনের অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ভারতে বেআইনিভাবে বসবাসকারী সন্দেহভাজন বিদেশি নাগরিক বা অনুপ্রবেশকারীদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত এই কেন্দ্রগুলোতে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =