‘দার্জিলিংয়ে ৩টে সিট আমরা লড়ছি না’, জানালেন তৃণমূলনেত্রী

কলকাতা : “দার্জিলিংয়ে ৩ টে সিট আমরা লড়ছি না। অনীত থাপারা আছে, ওদের সঙ্গে আমরা আছি। বাকি ২৯১ আসনে আমরা প্রার্থী দিচ্ছি।” পাহাড় নিয়ে রবিবার একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমরা তীর্থের কাকের মতো বসে থাকি না। সব একসঙ্গে করে দিলাম। যাঁরা পুরোনো পেলেন না আমায় ভুল বুঝবেন না। তাঁদের অন্য কাজে লাগাবো। জোটবদ্ধভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে।”

প্রসঙ্গত, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, এই তিন কেন্দ্রে লড়াই করছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। এবার নিজেদের প্রতীকেই নির্বাচনে লড়বে বিজিপিএম। ইতিমধ্যেই তিনটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তারা। দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিজয় কুমার রাইকে। কালিম্পংয়ে ফের প্রার্থী হচ্ছেন বর্তমান বিধায়ক রুদেন সদা লেপচা। কার্শিয়াং কেন্দ্র থেকে লড়বেন অমর লামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =