বিশালের হাতেই আটকে গেল নর্থইস্ট, ডুরান্ড ফাইনালে মোহনবাগান

মোহনবাগান – ০
নর্থইস্ট ইউনাইটেড – ০
টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী মোহনবাগান 
ঘরের মাঠে সুবিধা নেই।  শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চরম নাটকীয় এক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ১৩৫তম ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করল মোহনবাগান সুপার জায়ান্ট। আবারও সবুজ-মেরুনের রক্ষাকর্তা হয়ে উঠলেন গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে তাঁর জোড়া দুরন্ত সেভই দলকে পৌঁছে দিল খেতাবি লড়াইয়ের মঞ্চে। ফাইনালে মোহনবাগানের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি।​ এই জয়ের ফলে ফের একবার ডুরান্ড কাপের ফাইনালে—’কলকাতা ডার্বি’। আগামী রবিবার ফাইনালের মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
শিলংয়ের ​বৃষ্টিভেজা ও পিচ্ছিল মাঠের মান একেবারেই নিম্নমানের। জল জমে রয়েছে চারিদিকে। নির্ধারিত ৯০ মিনিট টানটান লড়াই চলেছে। দুই দলই মাঝমাঠের দখল নিয়ে একাধিক আক্রমণ শানালেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়। প্রথমার্ধে লিস্টন কোলাসোর একটি ফ্রি-কিক এবং কিয়ান নাসিরির শট রুখে দেন নর্থইস্টের গোলরক্ষক গুরমিত সিং। অন্যদিকে নর্থইস্টের আলাদিন আজারাইয়ের ভলি পোস্টের সামান্য বাইরে চলে যায়। রক্ষণভাগের জমাট পারফরম্যান্সের সুবাদে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ০-০ সমতায়।
​ম্যাচের নিষ্পত্তি করতে খেলা গড়ায় সরাসরি পেনাল্টি শুটআউটে। সেখানেই বিশাল কাইথের বিশ্বস্ত হাত আবারও বাঁচিয়ে দেয় মোহনবাগানকে। স্নায়ুর চাপ সামলে নর্থইস্টের দুটি শট রুখে দেন তিনি। মোহনবাগানের শুটাররাও ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে দলের ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =