যুবভারতী ঘুরে দেখে মাঠ নিয়ে খুশি ব্রাজিলের প্রতিনিধিরা, ম্যাচ বয়কট বাইচুং-এর 

নিজস্ব প্রতিবেদন : ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে সাজো সাজো রব যুবভারতীতে। বুধবার ডুরান্ড কাপ সেমিফাইনালের পর সেই বিষয়েই কথা বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।  অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায়া পা দেওয়ার কথা ভিনিসিয়াস জুনিয়রদের। ১ এবং ২ অক্টোবর কলকাতায় অনুশীলন করে ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বৃহস্পতিবার সকালেই শহরে এসে পৌঁছেছেন ব্রাজিলের পাঁচজনের প্রতিনিধি দল। সকালে শহরের বেশিরভাগ হোটেলগুলি ঘুরে দেখেন তারা। বিকেল সাড়ে পাঁচটায় যুবভারতীর পরিকাঠামো খতিয়ে দেখতে হাজির হন ব্রাজিলের পাঁচ সদস্যের দল। প্র‍্যাক্টিস গ্রাউন্ড সহ যুবভারতী ক্রীড়াঙ্গনের সমস্ত ব্যবস্থা ভিআইপি গ্যালারি ঘুরে দেখলেন তারা। এই মাঠেই খেলতে নামবে ব্রাজিল। মেগা ম্যাচের আগে দুদিনের সফরে এসেছেন ব্রাজিলের প্রতিনিধি দল। যুবভারতী ছাড়ার সময় জানিয়ে গেলেন মাঠের পরিকাঠামো নিয়ে তারা সন্তুষ্ট। প্রতিক্রিয়া জানালেন, তাদের পছন্দ হয়েছে মাঠ। ক্রীড়ামন্ত্রীও জানিয়ে গেলেন মাঠের বাইরে সমস্ত পরিকাঠামোর সুষ্ঠু ব্যবস্থা করা হবে।
এদিকে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া শুধু পরিকাঠামো নয়, দেশের ক্লাব ফুটবলের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ব্রাজ়িল ম্যাচের জন্য বিপুল অর্থ খরচ হলে বাংলার ক্লাবগুলি বিনিয়োগকারী ও স্পনসর হারাতে পারে। তিনি বলেন, ‘ব্রাজ়িল ম্যাচের জন্য ইস্টবেঙ্গল সমস্যায় পড়বে। বাংলার বাজার থেকে যদি ৫০ কোটি টাকা চলে যায়, তা হলে আগামী পাঁচ বছর ইস্টবেঙ্গল বিনিয়োগকারী ও স্পনসর পাবে না। কারণ বাজারে সেই টাকা থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 10 =