সরকারি ও সরকার-পোষিত স্কুলে বন্দেমাতরম আবশ্যিক : শুভেন্দু অধিকারী

কলকাতা : রাজ্য সরকার ও সরকারি–পোষিত স্কুলে বন্দেমাতরম আবশ্যিক, বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সোমবার (১৮ মে) থেকে সমস্ত সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ে ‘বন্দেমাতরম’ আবশ্যিক করা হচ্ছে।

বেসরকারি বিদ্যালয়গুলিতেও ‘বন্দে মাতরম’ চালু করার জন্য সরকার আবেদন জানাচ্ছে। শুভেন্দু একইসঙ্গে জানান, আজই আমি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করব।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রতিদিনের প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র “বন্দে মাতরম” গাওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছেন। এই নির্দেশ আগামী সোমবার থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =