ফের কাঁপল উত্তরাখণ্ডের উত্তরকাশী, চার দিনে দু’বার ভূমিকম্প

উত্তরকাশী : ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। চার দিনের মধ্যে দু’বার কাঁপল রাজ্যের উত্তরকাশী এবং সংলগ্ন বেশ কিছু অঞ্চল। শনিবার রাতে কেঁপে ওঠে উত্তরকাশী। কম্পনের উৎসস্থল ছিল উত্তরকাশী থেকে ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।

এর আগে গত ৬ অক্টোবর রাজ্যের চমোলীতে ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়। সেই কম্পনের রেশ অনুভূত হয়েছিল দিল্লি এবং সংলগ্ন অঞ্চলেও। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এই কম্পনের জেরে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েক দিনের মধ্যে দু’বার ভূমিকম্পের কারণে উত্তরকাশী এবং সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, শনিবারের এই কম্পনের কয়েক ঘণ্টা আগে বাগেশ্বর জেলাতেও ছোট মাত্রার কম্পন অনুভূত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + six =