হাওড়া থেকে গ্রেফতার দুই বাংলাদেশি

হাওড়া : হাওড়ার জগাছা থানার উনসানি থেকে দুই বাংলাদেশি গ্রেফতার। ধৃত রমজান গাজি ও আরিফা বেগম নিজেদের দম্পতি পরিচয় দিয়ে এই এলাকায় বসবাস করছিল।

অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে ভারতে আসে তারা। তারপর হাওড়ার উনসানির মাঝেরপাড়া এলাকায় বসবাস করছিল। তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় বলে জানা গিয়েছে। রবিবার হাওড়া জেলা আদালতে পেশ করা হবে ধৃতদের।

উল্লেখ্য, এ রাজ্যে অনুপ্রবেশ একটা বড় সমস্যা। ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’— এই নীতিতে কাজ করছে রাজ্য সরকার। বাংলার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গাদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে খবর। এরই মধ্যে রবিবার হাওড়া থেকে দুই বাংলাদেশির সন্ধান মিললো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 17 =