দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

কলকাতা : দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন।

দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে (সিআইসি) ছিলেন সঞ্জয়। শনিবার সকালে নাগেরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে।

সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সূত্রের খবর, মৃত কাউন্সিলর সঞ্জয় দাস, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ। ডিপ্রেশনে ভুগছিলেন ওই কাউন্সিলর, খবর স্থানীয় সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + one =