মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, প্রত্যক্ষ করা যাবে ভারতের বেশিরভাগ স্থান থেকে

কলকাতা : মঙ্গলবার দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতের বেশিরভাগ স্থান থেকেই প্রত্যক্ষ করা গেলেও দেশের একেবারে পশ্চিমাঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

এশিয়ার পূর্বাঞ্চল, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকাতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। ভারতের বেশিরভাগ প্রান্তেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে, তা কেবল চন্দ্রোদয়ের সময়েই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের শেষ পর্বের দেখা মিলবে। এ দিন ভারতীয় সময় দুপুর ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণের সময় শুরু হবে বিকেল ৪টে ৩৪ মিনিট নাগাদ এবং শেষ হবে ৫টা ৩৩ মিনিটে।

উল্লেখ্য, ভারতে এর আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল গত বছর ৭–৮ নভেম্বর। পরবর্তী চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ২০২৮ সালের ৬ জুলাই। তবে, তা হবে আংশিক চন্দ্রগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =