অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের তৃতীয় দল, নিরাপত্তা আঁটোসাঁটো

জম্মু: জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্পের যাত্রী নিবাস থেকে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীদের তৃতীয় দল। শনিবার ভোরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা হন তীর্থযাত্রীরা।

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভক্তরা অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হন। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তরা জানাচ্ছেন, এবার অমরনাথ যাত্রাকে ঘিরে পুলিশ ও প্রশাসনের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো।

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৫৭-দিন ব্যাপী অমরনাথ যাত্রা শেষ হবে আগামী ২৮ আগস্ট। অন্যান্য বছরের মতো এবারও অমরনাথ যাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। সর্বদা চলছে নিরাপত্তা বাহিনীর টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =