দ্বিতীয় দিনেও মালদায় পুরোদমে চলছে এনআইএ-এর তদন্ত

মালদা : মালদায় দ্বিতীয় দিনেও অ্যাকশন মুডে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার গভীর রাত পর্যন্ত তদন্ত চালানোর পর শনিবার সকাল থেকে ফের মোথাবাড়ি কান্ডে তদন্ত শুরু করেছেন এনআইএ-এর আধিকারিকেরা।

সূত্রের খবর, শুক্রবার রাতভর পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় ধরপাকড় চালায় এনআইএ-এর কর্তারা। সেই সঙ্গেই বুধবার রাতে যে পাইলট গাড়ি করে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পরিস্থিতি কেমন ছিল সেই তথ্য জানতে পাইলট গাড়ির চালককে এবং অফিসারদেরকে ডেকে পাঠানো হয়েছে ব্লক দফতরে।

উল্লেখ্য, সম্প্রতি এসআইআর সংক্রান্ত বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করা হয়। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টও উষ্মা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =