সাখাওয়াতের সামনে উত্তেজনা, তৃণমূল-বিজেপি তর্কাতর্কি

কলকাতা : সাখাওয়াতের সামনে তৃণমূল কর্মীরা বসেছিলেন। ছিলেন সুব্রত বক্সীও। পুলিশ তাঁদের উঠে যেতে বলে। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান তাঁরা।

চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এক বিজেপি সমর্থক বলেন, ‘‘তৃণমূল আমাদের উপর অনেক শোষণ করেছে। ২০২১, ২০২৪-এ আমরা বাড়িছাড়া হয়েছি। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ওরা জমায়েত করেছিল। বাংলার মানুষের কোনও উন্নয়ন করেনি। শুধু লুটেছে। আর করতে দেব না।’’

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেয় বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =