নয়াদিল্লি : “সব মুসলমান জঙ্গি নয়—কিন্তু সেই কথাটি বললেই ইসলামের জঙ্গিবাদী উপাদানগুলো মুছে যায় না।” সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন, “পাকিস্তানের কোহাটে জুমার নামাজের সময় পুলিশ লাইন্সের মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জিহাদিরা। ১৫ জন পুলিশসহ ২১ জন নিহত, আহত শতাধিক।
এর আগেও পাকিস্তানের বহু মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। জিহাদের নামে ওরা অন্যকে যেমন হত্যা করে, নিজেকেও হত্যা করে। নিজের জীবন, অন্যের জীবন—কোনওটারই মূল্য নেই। এ এক বীভৎস ধর্ম।
ইসলামকে নিরীহ ধর্ম আর জঙ্গিবাদকে তার নিছক অপব্যবহার বলে চালিয়ে দেওয়ার আমি কোনও কারণ দেখি না। জিহাদিরা তাদের জিহাদ, শহিদ, কাফের, জান্নাতের ভাষা আকাশ থেকে পায়নি; ইসলামের ধর্মগ্রন্থ ও ধর্মীয় ঐতিহ্য থেকেই পেয়েছে।”

