Tag Archives: Horoscope

পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্কে পরিবার

উত্তর ২৪ পরগনা :- উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মুখ ঢেকে মোটরবাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে এসে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়।বোমার বিকট শব্দে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে […]

খারাপ আবহাওয়ার পূর্বাভাস, সাময়িকভাবে স্থগিত অমরনাথ ও মাতা বৈষ্ণোদেবী যাত্রা

জম্মু : খারাপ আবহাওয়ার পূর্বাভাসের জেরে সাময়িকভাবে স্থগিত করা হলো অমরনাথ ও মাতা বৈষ্ণোদেবী যাত্রা| আইএমডি খারাপ আবহাওয়ার পূর্বাভাস জারি করার পর, প্রশাসনের তরফে রবিবার থেকে পহেলগাম এবং বালতাল উভয় রুটেই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীরের ডিভিশনাল […]

রবিবার (১৯ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কোনো সুসংবাদ দিয়ে দিনটি শুরু হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের নতুন সুযোগ তৈরি হবে। বন্ধুদের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বৃষ (Taurus): দীর্ঘমেয়াদী কোনো আর্থিক বিনিয়োগের জন্য আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। তবে কাজের ব্যস্ততার মাঝেও নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। মিথুন (Gemini): আপনার মিষ্টি স্বভাব […]

শনিবার (১৮ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল আর্থিক পরিকল্পনার জন্য দিনটি অত্যন্ত শুভ। পরিবারের কোনো প্রবীণ সদস্যের থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সুপরামর্শ পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বৃষ (Taurus): কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে। তবে বিকেলের পর অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই ভালো। মিথুন (Gemini): আপনার সৃজনশীলতা […]

শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

 মেষ (Aries): আগামীকাল নতুন কোনো কাজের পরিকল্পনা শুরু করার জন্য চমৎকার দিন। বন্ধুদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন। তবে যেকোনো বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এড়িয়ে চলুন। বৃষ (Taurus): পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের শুভ ফল আগামীকাল পেতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের সাথে যোগাযোগ হতে পারে। মিথুন (Gemini): সৃজনশীল […]

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে অভিযান ইডি-র

নয়াদিল্লি : অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে জড়িত একটি মামলায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ এবং হরিয়ানার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, একটি সংগঠিত চক্র রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও জাল পরিচয়পত্র তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসের ব্যবস্থা করার কাজ করছিল। অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ), ২০০২-এর আওতায় […]

১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং এনইইটি প্রশ্নফাঁস-সহ একাধিক ইস্যুতে অনির্দিষ্টকালের অনশনে থাকা পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। বৃহস্পতিবার তাঁর অনশন ১৯তম দিনে পড়েছে। চিকিৎসকদের মতে, দীর্ঘ অনশনের ফলে তাঁর শরীর এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে দ্রুত চিকিৎসাগত হস্তক্ষেপ না হলে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার […]

বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুবর্ণ সুযোগ পাবেন। সহকর্মীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। তবে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো। বৃষ (Taurus): ব্যবসায় কোনো নতুন আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়িত করার চমৎকার দিন। পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। মিথুন (Gemini): আগামীকাল আপনার সৃজনশীল […]

News Update : ডিজে মন্তব্য মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বহুচর্চিত ডিজে মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বুধবার বিধাননগর আদালতে হাজির হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবন থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ের কিছুটা আগেই আদালতে পৌঁছে যান। তাঁর হাজিরাকে কেন্দ্র করে বিধাননগর আদালত চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কেন্দ্রীয় […]

কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : কণ্ঠস্বরের নমুনা (ভয়েস স্যাম্পল) জমা দিতে বুধবার সকালে বাসভবন থেকে বিধাননগর আদালতের উদ্দেশে রওনা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সিআইডি আধিকারিকদের সামনে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়াকে ঘিরে বুধবার সকাল থেকেই বিধাননগর মহকুমা আদালত চত্বরে কড়া […]