টানা চতুর্থবার নকআউটে সুইসরা, কানাডা প্রথমবার

ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড,কানাডা এবং সিয়াটলে বসনিয়া ও হার্জেগোভিনা,কাতার ম্যাচ নিয়ে এমন পরিস্থিতিতে পড়েন দর্শকেরা। ‘বি’ গ্রুপে বিশ্বকাপে নকআউটে ওঠার সমীকরণ মেলাতে দুটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষ বাঁশি বাজার পর সবকিছুর নিষ্পত্তি হয়ে গেছে। স্বাগতিক কানাডাকে ২,১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউটে (শেষ ৩২ দলের রাউন্ড) উঠেছে সুইসরা। কাতারকে ৩,১ গোলে হারিয়েও বসনিয়াকে থাকতে হচ্ছে অপেক্ষায়। কানাডার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে বলকান অঞ্চলের দেশটি। গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউটে ওঠার আশা টিকে আছে বসনিয়ার। ‘বি’ গ্রুপে সব দলের তিনটি করে ম্যাচ শেষে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ কানাডা প্রথমবারের মতো উঠল বিশ্বকাপের নকআউট পর্বে। বসনিয়ার সংগ্রহও কানাডার সমান ৪ পয়েন্ট। তবে কানাডার (৫) সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় বসনিয়া (,১)। ১ পয়েন্ট পাওয়া কাতার বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। আগামী ৩ জুলাই ভ্যাঙ্কুভারে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’, ‘আই’ অথবা ‘জে’ গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর যেকোনো একটির মুখোমুখি হবে সুইজারল্যান্ড। গ্রুপে চ্যাম্পিয়ন হতে না পারায় কানাডাকে এখন ঘরের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে ২৮ জুন ক্যালিফোর্নিয়ায় ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে কানাডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 7 =