বারুইপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন শুভেন্দুর, দোষীদের শাস্তির আশ্বাস

বারুইপুর : বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে ধর্ষণ-খুনের পরেই এলাকায় নতুন ফাঁড়ি তৈরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। তার পর থেকেই তোড়জোড় শুরু হয়েছিল। অবশেষে শনিবার নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন শুভেন্দু।

বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘চার জনের নামে পরিবার অভিযোগ করেছিল। চার জনেই গ্রেফতার।

দোষীদেব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ গণপিটুনিতে নিহত ইন্দ্রজিত মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। শনিবার নিহতের বাড়িতে গিয়ে ইন্দ্রজিতের পরিবারের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ইন্দ্রজিতের খুনিরাও চরম শাস্তি পাবে।’ মৃতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =