পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি

পাটনা : পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। এই বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ৭০-তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা গান্ধী ময়দান থেকে রাজভবন পর্যন্ত মিছিলের কর্মসূচি নেন।

ডিএসপি কামাখ্যা নারায়ণ সিং বলেন, “শিক্ষার্থীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছে এবং তার ফলাফলও ইতিবাচক। তাই আমার ধারণা, অংশগ্রহণকারীর সংখ্যা কম হবে এবং তারা রাজি হয়ে যাবে। যদি তারা রাজি না হয়, তবে আমরা তাদের ঠিক এখানেই আটকে দেব।

সংরক্ষিত এলাকায় তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।” গান্ধী ময়দান থেকে রাজভবনের দিকে যাওয়ার সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। ফলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + five =