শোপিয়ানে ধৃত ৩ সন্দেহভাজন, উদ্ধার হ্যান্ড গ্রেনেড ও পোস্টার

শোপিয়ান : মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নাকা তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এদের কাছ থেকে দু’টি হ্যান্ড গ্রেনেড এবং ৫টি পোস্টার উদ্ধার করা হয়েছে। পোস্টারগুলোতে হিজবুল মুজাহিদিন-এর প্রতীক ছিল বলে জানা গেছে।

এ দিন এক আধিকারিক জানিয়েছেন, নাকা তল্লাশির সময় এই ৩ জনকে আটক করা হয়। প্রত্যেকেই মোটরসাইকেলে করে যাচ্ছিল। এদের নাম জুনায়েদ আহমেদ দার, আমির ইউসুফ এবং জুনায়েদ মুজাফফর হিসেবে জানা গেছে। এরা সকলেই কুলগামের বাসিন্দা। তদন্ত চলছে এই নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + ten =