রাজ্য বাজেটে বিশেষ নজর উত্তরবঙ্গে

কলকাতা : সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে।

ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে। রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে।

উত্তরবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমি কন্ডাক্টরে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ। পাটশিল্প পুনরুজ্জীবনে উদ্যোগ। গঙ্গারামপুর, কুশমান্ডিতে কার্পেট শিল্প চাঙ্গা করতে উদ্যোগ। উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারচালিত গাড়ির কারখানা হবে। উত্তরবঙ্গে আইআইটি ও এইমস হবে। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =