রাজ্যে ফের এসআইআর-এর দাবি শমীক ভট্টাচার্যের, ৩০ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার দাবি বিজেপি সভাপতির

কলকাতা : পশ্চিমবঙ্গে আরও একবার সম্পূর্ণভাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হওয়া প্রয়োজন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি দাবি করেন, এ রাজ্যে এখনও সম্পূর্ণভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আরও একবার এসআইআর হলে ভোটার তালিকা থেকে অন্তত ৩০ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ পড়বে বলে তাঁর দাবি।

শমীক ভট্টাচার্য আরও বলেন, বাংলার স্বার্থের কথা বিবেচনা করে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত থাকার জন্য জ্ঞানেশ কুমারকে ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা উচিত। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেসের শাসনকাল নিয়ে একাধিক অভিযোগও তোলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে বিজেপির নেতা-কর্মীদের উপর বারবার হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজ্যে বিভিন্ন ধরনের অরাজকতা ও রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকার স্বচ্ছতা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শমীক ভট্টাচার্যের এই মন্তব্য রাজনৈতিক তরজাকে আরও উসকে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =