কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি বেশি থাকবে।
উত্তর আন্দামান সাগরের কাছে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেটি প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ থেকে ২৫ সেপেম্বরের মধ্যে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
উত্তাল থাকবে সমুদ্র, তাই ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৩-৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

