এই বছরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এই বছরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের একজনের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাছে জনসমক্ষে কথা বলার দক্ষতা বাড়ানোর বিষয়ে পরামর্শ চেয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী জিজ্ঞেস করেন, “আমি যদি আপনার ছাত্র হতাম এবং একজন দক্ষ বক্তা হতে চাইতাম, তবে আপনি আমাকে কী পরামর্শ দিতেন? আমার কী করা উচিত?” এর জবাবে একজন শিক্ষক বললেন, “প্রথমত, আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আর প্রচুর অনুশীলনের মাধ্যমেই আত্মবিশ্বাস গড়ে ওঠে। আপনার ব্যক্তিত্বের আভা দেখে আমিও কিছুটা নার্ভাস বোধ করছিলাম।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কাশীর সাংসদ হিসেবে আমি সেখানে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক একটি কর্মসূচি শুরু করেছিলাম এবং এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত যে, নারীরা এখন নিজেরাই স্বাস্থ্য পরীক্ষার জন্য এগিয়ে আসছেন। আগে পরিস্থিতি এমন ছিল না। আরেকটি ইতিবাচক অভিজ্ঞতা হলো একদিনে সর্বাধিক সংখ্যক মানুষের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিংয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড স্থাপন করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =