পিএমএওয়াই-জি, বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর-এ গ্রহণযোগ্য নয়, জানাল নির্বাচন কমিশন

কলকাতা : পিএমএওয়াই-জি, বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর-এ গ্রহণযোগ্য নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন। এসআইআর নির্দেশিকায় সরকার কর্তৃক যে কোনও জমি ও বাড়ি বরাদ্দের শংসাপত্রকে নথি হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু, পিএমএওয়াই-জি, আইএওয়াই, বাংলার বাড়ি (গ্রামীণ) ইত্যাদি প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদন পত্রগুলি এসআইআর নির্দেশিকা অনুযায়ী গ্রহণযোগ্য নথি নয়। এ বার সেই বিষয়টি উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিল নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, বাংলার বাড়ি

প্রকল্পে আর্থিক সাহায্য সংক্রান্ত নথির এস‌আইআরে মান্যতা নেই, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। সিইও কার্যালয় এই নিয়ে ব্যাখ্যা চাওয়ায় নিজেদের অবস্থান জানিয়ে দিল দেশের নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fourteen =