কলকাতা : শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানে তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। একইসঙ্গে চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বলেও জানান।
মমতা বলেন, বেইমানি করারও তো একটি সীমা থাকা উচিত। যে পার্টি জন্মদাত্রী মা, তার সঙ্গেই বেইমানি। আপনারা তো এখন সরাসরি বিজেপি করছেন। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কথায় চলছেন, যদি সাহস থাকে, বুকের পাটা থাকেন, যান বিজেপিতে গিয়ে যোগ দিন। আপনারা কী ভাবেন? আমি মরে গিয়েছি?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এআইটিসি-র চেয়ারপার্সন হিসেবে আমি ঘোষণা করছি, আজ থেকে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্বও গ্রহণ করব। দলের কমিটিতে আরও দু’জনকে—মদন মিত্র ও কুণাল ঘোষকে—অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের উভয়কেই এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।”

