কলকাতা : উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সাসপেন্ড ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকার এবং মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে ওই বার্তা পৌঁছেছে। সেইসঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সচিবালয় নবান্নে ওই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি শুক্রবার সকাল ১১ টার মধ্যেই সন্দীপ সরকারকে থানা ছাড়তে নির্দেশ দেওয়া রয়েছে। সচিব সুজিত কুমার মিশ্র এ সম্পর্কে বিশদেই জানিয়েছেন। অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ ও নির্দেশ রয়েছে।তদনুসারে, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তথা ওসি সন্দীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনায় প্রকাশ, তাঁর বিরুদ্ধে রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। সে কারণেই ভোট গ্রহণের আগেই অতি তৎপর কমিশন। সংবেদনশীল কারণেই অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে সমস্ত রাজনৈতিক দল তথা সমস্ত পক্ষকে নির্বাচনে অংশগ্রহণ করতে এবং ভোট প্রচারে সমানভাবে সুযোগ না দেওয়ার জন্য মূলতঃ অভিযোগ রয়েছে।উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।

