আইভরি কোস্টে প্রবাসীদের মাঝে জয়শঙ্কর, তুলে ধরলেন মোদীর সেবার সুফল

আবিদজান : আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও দেশের স্বার্থরক্ষা এবং বিশ্বমঞ্চে ভারতের বলিষ্ঠ উপস্থিতির নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট সফরে গিয়ে সেখানকার প্রবাসী ভারতীয়দের সামনে ঠিক এই কথাই তুলে ধরলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। আবিদজানে প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর একটানা ২৫ বছরের জনসেবার সুদৃঢ় অভিজ্ঞতাই এখন আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের পথপ্রদর্শক।

অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জানান, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেও জ্বালানি ও শক্তির জোগানে ভারত কোনও টান পড়তে দেয়নি। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারিত্বকে কাজে লাগিয়ে দেশের কৃষকদের জন্য সারের সরবরাহ সুনিশ্চিত রাখা সম্ভব হয়েছে। শুধু বাণিজ্য বা কূটনীতি নয়, মানবিক সংকটেও ভারত যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, সে কথাও মনে করিয়ে দেন তিনি।

জয়শঙ্করের কথায়, সরকারি ব্যবস্থার ওপর স্পষ্ট ধারণা থাকার ফলেই প্রাকৃতিক বিপর্যয় কিংবা বিদেশের মাটিতে বিপদে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এর পাশাপাশি ব্রিকস এবং জি-২০-র সভাপতি থাকাকালীন প্রধানমন্ত্রী কীভাবে ব্যক্তিগত সৌহার্দ্য ও কার্যকর সম্পর্কের মাধ্যমে বিশ্বনেতাদের এক টেবিলে এনে ঐকমত্য গড়ে তুলেছিলেন, তারও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 20 =