বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু : প্রধানমন্ত্রী

অকল্যান্ড : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মানে অকল্যান্ডে গালা লাঞ্চের আয়োজন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সান। সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী এদিন বলেন, “বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু। আমরা বিশ্বাস করি, বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংস্কার অত্যন্ত জরুরি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার লক্ষ্যে আমরা একটি যৌথ কর্মদল গঠন করেছি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রী বলেন, “আজ স্বাক্ষরিত সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তিটি শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের ক্ষেত্রে আদান-প্রদানকে আরও ত্বরান্বিত করবে। ভারতীয় শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ড একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। আমরা নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানাই।

আমরা দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উদযাপন করছি। এই উপলক্ষ্যে আমরা উভয় দেশেই বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করছি। ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমরা একটি যৌথ ক্রীড়া কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =