নয়াদিল্লি : হুমায়ুন হলেন তৃণমূলের প্ল্যান-বি, এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “তিনি (হুমায়ুন) তৃণমূল কংগ্রেসের প্ল্যান-বি।
হুমায়ুন হলেন তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসই হল হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত উগ্রপন্থী লোকদের সামনে মাথা নত করেন। তাঁর এজেন্ডা হল ধর্মের ভিত্তিতে পুরো সমাজকে বিভক্ত করে নির্বাচন লড়া।”
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট তৈরির চেষ্টায় রয়েছেন হুমায়ুন। ইতিমধ্যেই কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন। আবার মুর্শিদাবাদে নিজের বাড়িতে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর।

