থানায় হাজিরা হুমায়ুনের; টানা ৪ ঘণ্টার জেরা, বেরোনোর সময় চুপ

মুর্শিদাবাদ : পুলিশি জেরার মুখোমুখি হলেন হুমায়ুন কবির। শনিবার রেজিনগর থানায় হাজিরা দিয়ে চার ঘণ্টা পরে থানা থেকে বেরোন হুমায়ুন। তবে সংবাদমাধ্যমে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

সকালে হাজিরা দিতে যাওয়ার আগে দলের সদস্যদের বিশৃঙ্খলা এড়াতে বার্তা দিয়েছিলেন হুমায়ুন। এর মাঝে তাঁর বাড়ির সামনে বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা পতাকা হাতে জমায়েত হলেও কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি।

শুক্রবার হাজিরা দিতে না গেলেও, শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দিতে যান আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। এ দিন হাজিরা দিতে যাওয়ার আগে হুমায়ুন তাঁর দলের সদস্যদের কাউকে কোনও রকম বিশৃঙ্খলা না করার বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =