বন সহায়ক ও পার্শ্বশিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি, বাড়ল বনরক্ষীদের ভাতাও

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার বন সহায়ক এবং পার্শ্বশিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত পার্শ্বশিক্ষকদের সাম্মানিক প্রতি মাসে ৫ হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে বন সহায়কদের বেতন দু’ হাজার টাকা এবং বনরক্ষীদের ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই বেতন বৃদ্ধির ফলে রাজ্যের প্রায় দেড় হাজার বন সহায়ক উপকৃত হবেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক হিসেবে কর্মরত ২০ হাজার ৩৪৩ জনও এই বর্ধিত সাম্মানিক পাবেন। ম্যানেজমেন্ট কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কর্মচারীদের স্বার্থের কথা মাথায় রেখেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী বনরক্ষীদের ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির কথা এ দিন পুনরায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =