অভিষেকের চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট

কলকাতা : কলকাতা হাই কোর্টে ফের বড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না তিনি।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেবে মেডিক্যাল বোর্ড।

চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তা নিয়ে অভিষেকের আর্জি নিয়ে সোমবার শুনানি হয় শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। অভিষেকের আর্জি সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলে শীর্ষ আদালত। সেই মতো বুধবার এই মামলার শুনানি হয় হাই কোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =