হোল্ডিং সেন্টারের সিদ্ধান্তকে স্বাগত গিরিরাজের, বিঁধলেন তৃণমূলকে

পাটনা : বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। ওই সমস্ত ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।

তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে সোমবার গিরিরাজ সিং বলেন, “এটা একটা ভালো বিষয়। তৃণমূল সরকারের এই কাজটা ১৫ বছর আগেই করা উচিত ছিল। এই লোকজন ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে দিয়েছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে, মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী কাজ করছেন।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে গিরিরাজ সিং এদিন বলেন, “রাহুল গান্ধী ভারত দেশটিকে বোঝেননি। তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে যুবকদের উসকানি দিতে, অশান্তি সৃষ্টি করতে এবং সরকারের পতন ঘটাতে চান। কিন্তু এই দেশ প্রধানমন্ত্রী মোদীকে ভালোবাসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =