দলবিরোধী মন্তব্যের অভিযোগে তৃণমূলের পাঁচ মুখপাত্রকে শোকজ

কলকাতা : বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার অভিযোগে পাঁচ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, শোকজ নোটিস পাঠানো হয়েছে ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে।

প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের সাম্প্রতিক কিছু মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। পাশাপাশি ওই মন্তব্য সংগঠনের ঐক্য ও কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও দাবি করা হয়েছে।

নোটিসে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলীয় সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তদন্ত প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্টদের প্রকাশ্যে এ বিষয়ে আর কোনও মন্তব্য না করার নির্দেশও দেওয়া হয়েছে।রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী ফল প্রকাশের পর তৃণমূলের অন্দরে ক্রমশ বাড়তে থাকা অসন্তোষের আবহে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =