কলকাতায় ফের ইডি–র হানা, ৮ জায়গায় একযোগে তল্লাশি অভিযান

কলকাতা : কলকাতায় ফের ইডি–র হানা। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুঁদঘাট-সহ মোট আট জায়গায় একযোগে অভিযান শুরু করেছেন ইডি-র আধিকারিকেরা।

ইডি সূত্রের খবর, মোটা টাকার মুনাফার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। সেই আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরেই এ দিন সকাল থেকে তল্লাশি শুরু করেছে ইডি।

সূত্রের খবর, ওই বেসরকারি অর্থলগ্নি সংস্থা মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত। কিন্তু পরে প্রতিশ্রুতিমতো টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। নির্মাণ সংস্থা-সহ অন্য বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে ওই টাকা ব্যবহার করত সংস্থাটি। অভিযোগ, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করেছে ওই অর্থলগ্নি সংস্থাটি।

বিপুল মুনাফার টোপ দিয়ে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগেই সোমবার সকাল থেকে কলকাতায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কুঁদঘাট-সহ শহরের মোট ৮টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =