মেহতাবের খিদিরপুরকে হারাল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ২ (আকাশ, বিলাল)
খিদিরপুর ০ 
নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজিত ঘরের ছেলে মেহতাব হোসেন। লাল-হলুদের বিপক্ষ ডাগআউটে কোচের ভূমিকায় ছিলেন প্রাক্তনী মেহতাব হোসেন। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে লাক্সারি লিভিং খিদিরপুর এসসিকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে পেনাল্টি বক্সের ভিতর থেকে দুরন্ত শটে গোল করেন আকাশ হেমব্রম। ৬৮ মিনিটে লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়ান বিলাল। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লাল-হলুদ। কিন্তু রবি দাসের শট আটকে দেন খিদিরপুরের গোলকিপার অর্নেন্দু দত্ত। ফিরতি বল থেকেও গোল করতে পারেননি রবি। এদিন খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল তারা। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ভবানীপুর। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইস্টবেঙ্গল। ইউনাইটেড কলকাতা চতুর্থ স্থানে। ১০ ম্যাচে ১৬ পয়েন্টে তারা।
ম্যাচ হেরে মেহতাব বলেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোচিং করানো সবসময়ই স্পেশাল। অন্যদিকে, ইস্টবেঙ্গল রিজার্ভ দলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের চিন্তার জায়গা ফুটবলারদের সুযোগ নষ্ট করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =