ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্ট-মোহন, নেই গতবারের রানার্সআপ ডায়মন্ড হারবার 

নিজস্ব প্রতিবেদন: আসন্ন ডুরান্ড কাপে নেই গতবারের রানার্স আপ ডায়মন্ড হারবার এফসি। এছাড়া আইএসএল ক্লাবদের মধ্যে শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লি খেলছে। রাজ্যে পালাবদলের পর থেকেই ডায়মন্ড হারবার ক্লাবের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে কি বাংলা তথা ভারতের ক্রীড়াজগত থেকে ডায়মন্ড হারবার দল চিরতরে মুছে যাবে? চার বছরের মধ্যেই দেশের সেরা লিগ আইএসএলে নিজেদের যোগ্যতায় অর্জন করেছে ডায়মন্ড হারবার। কলকাতা লিগেও নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ক্লাবের তরফ থেকে এখনও পর্যন্ত তা সরকারি ভাবে জানানো হয়নিন এদিকে ডুরান্ড কাপের দলগুলিতে নাম নেই ডায়মন্ড হারবারের।
দায়িত্ব নেওয়ার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডায়মন্ড হারবার এফসি -কে নিয়ে তদন্তের কথা জানিয়েছিলেন। গতবছর ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল কিবু ভিকুনার দল। ডুরান্ডের ফাইনালে উঠে অবশ্য নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে যায় ডায়মন্ড হারবার। এদিকে চলতি বছরের ডুরান্ড কাপ শুরু হবে ২৫ জুলাই। প্রতিযোগিতা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এদিকে ডুরান্ডে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ এ-তে দুই প্রধানের সঙ্গে পড়েছে সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eighteen =