চন্দ্রকোনার রামগড়ে শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরি! তালা ভেঙে মা শীতলা, মঙ্গলা চণ্ডী ও মনসার মূর্তি-সহ সোনা-রুপোর গয়না উধাও

চন্দ্রকোনা : চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের রামগড়ে রাতের অন্ধকারে শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে মন্দিরে পুজো করতে এসে স্থানীয়রা দেখেন, মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মন্দিরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে চুরির ঘটনা। উধাও মা শীতলা, মঙ্গলা চণ্ডী ও মনসার মূর্তি। শুধু তাই নয়, মন্দিরের পুজোর সামগ্রী এবং ভক্তদের মনোবাসনা পূরণ হওয়ায় মায়ের উদ্দেশ্যে নিবেদন করা সোনা ও রুপোর গয়নাও নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ।

সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। রাতের অন্ধকারে কারা এই চুরির ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seven =